সিটি নির্বাচন নিয়ে জবাব দেবে সরকার : শাহরিয়ার আলম


প্রকাশিত: ০২:১৬ পিএম, ০৪ মে ২০১৫

ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কেউ কিছু জানতে চাইলে সরকারের পক্ষ থেকে জবাব দেয়া হবে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, নির্বাচন ভালো হয়েছে। অনিয়মের যে অভিযোগ উঠেছে তা একেবারেই নগন্য। এছাড়া নির্বাচন কমিশন সাড়ে চার ভাগ ভোট বাতিল করেছে। এ বিষয়ে কূটনীতিকদের পক্ষ থেকে কোনো প্রশ্ন আসলে সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দেয়া হবে।

ভারতের সঙ্গে স্থল সীমন্তি চুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চুক্তি বাস্তবায়নে ভারতের অভ্যন্তরীন রাজনীতির কারণে কোনো ধরনের পরিবর্তন বা প্রস্তাবনা আসলে তা বাংলাদেশ বিবেচনা করবে। এখন পর্যন্ত কোনো ধরনের প্রস্তাবনা পাওয়া যায়নি।

শাহরিয়ার আলম আরো বলেন, মুজিব-ইন্দিরা চুক্তি ও সমপ্রতি যে প্রটোকল সই হয়েছে তা এখন পর্যন্ত বলবৎ আছে।

অভিজিৎ হত্যাকাণ্ডে আল কায়েদার দায় স্বীকারের বিষয়ে যে খবর প্রকাশ হয়েছে এ বিষয়ে শাহরিয়ার বলেন, এতোদিন পরে ভীতি সঞ্চারের জন্য এটি করা হতে পারে। এছাড়া কিছু দিন আগে আল কায়েদা প্রধান জাওয়াহিরির যে ভিডিও প্রকাশ হয়েছিল এর কোনো সত্যতা পাওয়া যায়নি।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।