কেরাণীগঞ্জে নকল মলম কারখানা সিলগালা


প্রকাশিত: ১১:৪৯ এএম, ০৯ মে ২০১৫

ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল নকল মলম জব্দ ও কারখানা সিলগালা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত অভিযানে কারখানার মালিককে জরিমানা ও কারাদণ্ড দেন আদালত।

র‍্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শামিম হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‍্যাবের নির্বাহী ম্যাজেস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান।

র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উয়ংয়ের সহকারী পরিচালক রুম্মন মাহমুদ জাগো নিউজকে জানান, দীর্ঘদিন থেকে কেরাণীগঞ্জের একটি বাড়িতে নকল ভারতীয় মলত তৈরি ও বাজারজাত করে আসছিল একটি চক্র।

অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে অভিযান চালিয়ে কারখানা থেকে মুভ, বেটনোভেট এন ও বেটনোভেট সি মলম জব্দ করা হয়। এছাড়া কারখানাটি সিলগালা করে দেয় আদালত।

কারখানার মালিক মো. তারিুকল ইসলামকে এক লাখ টাকা জরিমানা ও একবছরের কারাদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।

জেইউ/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।