সোমবার পীরগঞ্জ যাচ্ছেন স্পিকার
জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী সোমবার পীরগঞ্জ সফর করবেন। পীরগঞ্জ আসনের এমপি ও পুনরায় স্পিকার নির্বাচিত হওয়ার পর ভেন্ডাবাড়ী ইউনিয়নে এটি তার প্রথম সফর।
পীরগঞ্জের ভেন্ডাবাড়িতে দু’টি বিদ্যুৎ উপকেন্দ্র পীরগঞ্জ-১ ও পীরগঞ্জ-২( ভেন্ডাবাড়ী) এবং ১৫ হাজার ৩শ’ নতুন গ্রাহকের মাঝে বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। পরে স্পিকার একই উপজেলার ডিগ্রি কলেজ মাঠে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়া জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন- পিডিবি চেয়ারম্যান মঈন উদ্দিন, বিভাগীয় কমিশনার মুহাম্ম্দ দিলোয়ার বখত, জেলা প্রশাসক ফরিদ উদ্দিন আহাম্মেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মমতাজ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি একেএম ছায়াদত হোসেন বকুল, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম।
আরএস/আরআই