সীমান্ত চুক্তি পাস হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন
বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্থল সীমান্ত চুক্তি পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এ.এস.এম. জাকারিয়া স্বপন। শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স্বাধীনতা চিকিৎসক পরিষদের কার্যকরী সভায় এ অভিনন্দন জানানো হয়। স্বাধীনতা চিকিৎসক পরিষদ বিএসএমএমইউ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়েছে।
সভায় ঐতিহাসিক এ চুক্তি পাস হওয়াকে বর্তমান মহাজোট সরকারের বিরাট বিজয় হিসেবে উল্লেখ করে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও সহযোগিতা করার মাধ্যমেই অসম্ভবকে সম্ভব করে বাংলাদেশকে উন্নতির চরম শিখরে যাওয়া সম্ভব।
এছাড়া সভায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শাখার সকল সদস্যগণ বর্তমান সরকারের সবরকমের কর্মকাণ্ডের প্রতি সমর্থন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আরএস/আরআইপি