র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা, বাংলাদেশ ১৭৭ নম্বরে


প্রকাশিত: ১২:৫০ পিএম, ০৭ এপ্রিল ২০১৬

পর্তুগালের বিপক্ষে বেলজিয়ামের হারে অনেকটা নিশ্চিতই হয়ে গেছিল আর্জেন্টিনার র‌্যাংকিংয়ের শীর্ষে আসাটা। শুধু বাকি ছিল ফিফার ওয়েবসাইটে আপডেট করা। অবশেষে সেটাও হয়ে গেল। অফিশিয়ালি ফিফা র্যাং কিংয়ে বর্তমানে বিশ্বের এক নাম্বার দল আর্জেন্টিনা। এক ধাপ উপরে উঠেছে আর্জেন্টিনা। অন্যদিকে জর্ডানের বিপক্ষে ৮-০ এবং আরব আমিরাতের বিপক্ষে ৬-১ গোলে হেরেও র‌্যাংকিংয়ে তেমন পরিবর্তন হয়নি বাংলাদেশের। ১৭৭ নম্বরেই অবস্থান করছে বাংলাদেশ।

গত মাসে বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচেই জয় তুলে নেয় আর্জেন্টিনা। যে কারণেই র‌্যাংকিংয়ে তাদের এতো উন্নতি। এক ছাপ পিছিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি অবস্থান করছে ৫ নাম্বারে। শীর্ষ দশ দলের ভেতর সব থেকে বড় লাফ দিয়েছে কলম্বিয়া। চার ধাপ উপরে উঠে বর্তমানে চার নম্বরে অবস্থান করছে তারা। অন্যদিকে স্পেন ছয়ে, ব্রাজিল সাতে এবং পর্তুগাল আট নম্বরে অবস্থান করছে।

এশিয়ার ভেতর সর্বোচ্চ ৪২ নম্বরে অবস্থান করছে ইরান। ১৭ ধাপ উপরে উঠে ৫০ নম্বরে রয়েছে বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ১৬২ নম্বরে অবস্থান করছে ভারত। ১৮৬ তে ভূটান, ১৮৭ তে শ্রীলংকা এবং ১৯০ নম্বর স্থানে রয়েছে পাকিস্তান।

আরআর/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।