ভ্রমণের সময় যে দোয়া পড়বেন


প্রকাশিত: ১১:২৭ এএম, ২০ অক্টোবর ২০১৬

আল্লাহ তাআলা বলেন, ‘(হে রাসুল!) আপনি বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ, কিভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন। (সুরা আনকাবুত : আয়াত ২০) মানুষ আল্লাহ তাআলার একত্ববাদের নিদর্শন পরিদর্শনে পৃথিবীর সৃষ্টি ও সৌন্দর্য অবলোকনে বের হলে যেন নিরাপদে সুন্দরভাবে সফর বা ভ্রমণ সম্পন্ন করতে পারেন। আল্লাহ তাআলা যেন সুন্দরভাবে মানুষকে সফর সম্পন্ন করার তাওফিক দেন, সে জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলিম উম্মাহকে সফরের দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়াটি তুলে ধরা হলো-

Doa

উচ্চারণ : আল্লাহুম্মা ইলাইকা তাওয়াঝ্ঝাহতু ওয়া বিকা ই’তাসামতু; আল্লাহুম্মাকফিনি মা আহাম্মানি ওয়া মা লা আহতাম্মু বিহি; আল্লাহুম্মা যাওয়্যেদনিত তাক্বওয়া ওয়াগফিরলি জামবি; ওয়া ওয়াঝ্ঝিহনি লিলখাইরি আইনামা তাওয়াঝ্ঝাহতু।

অর্থ : হে আল্লাহ! তোমার দিকেই দৃষ্টি ফিরাই। তোমার নিকটই আশ্রয় চাই। হে আল্লাহ! আমার গুরুত্বপূর্ণ এবং সাধারণ কাজকর্মে সাহায্যকারী হিসাবে তুমিই যথেষ্ট। হে আল্লাহ! তুমি আমাকে তাকওয়ার ভূষণে ভূষিত কর। আমার গোনাহকে ক্ষমা কর। আমি যেখানেই যাই তুমি আমাকে কল্যাণের দিকে ধাবিত কর।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নিরাপদ ভ্রমণের জন্য এ দোয়ার মাধ্যমে তাঁর নিকট সাহায্য প্রার্থনার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।