পাকিস্তানের কোচ হচ্ছেন ইনজামাম
বাংলাদেশ সফরে টাইগারদের কাছে বাংলাওয়াশের পর ধারণা করা হয়েছিল ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ারের চাকরি আর থাকছে না। অবশেষে ধারণাটা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। গ্রান্ট ফ্লাওয়ারকে সরিয়ে পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে ইনজামামকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
২০০৯ সালের পর প্রথম টেস্ট দল হিসেবে পাকিস্তান সফরে গিয়ে দুইটি টি-টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। এ সিরিজের পরই গ্রান্ট ফ্লাওয়ারের স্থলাভিষিক্ত হবেন পাকিস্তানের কিংবদন্তী ব্যাটসম্যান ইনজামাম।
উল্লেখ্য পাকিস্তান দলের সাথে গ্রান্ট ফ্লাওয়ারের চুক্তি এ বছরের জুলাইতে শেষ হওয়ার কথা ছিলো।
এমআর/আরআইপি