ভলিবল টুর্নামেন্টে বাংলাদেশের শুভ সূচনা
অলিম্পিকের মধ্য এশিয়া অঞ্চলের বাছাই পর্বের উদ্বোধনী দিনে মালদ্বীপকে ৩-১ সেটে হারিয়ে আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় শুভ সূচনা করেছে বাংলাদেশ।
শনিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ম্যাচের প্রথম সেট ২৫-২০ পয়েন্টে হেরে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিক বাংলাদেশ। তবে পরের তিনটি সেটে ২৫-১৯,২৫-২১ ও ২৫-২০ পয়েন্ট জিতে শুভ সূচনা করে স্বাগতিক দল।
এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন লে. জেনারেল মইনুল ইসলাম এবং পৃষ্ঠপোষক ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ। এ ছাড়া বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম এই সময় উপস্থিত ছিলেন।
এমআর/আরআই