টস হেরে ব্যাট করছে মুম্বাই


প্রকাশিত: ০২:৪৩ পিএম, ২৪ মে ২০১৫

কলকাতার ইডেন গার্ডেনে চেন্নাইয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করছে মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ খবর পাওয়া পর্যন্ত ১ ওভার শেষে মুম্বাইয়ের সংগ্রহ ১ উইকেটে ৪৬ রান। সিমন্স ১৯ আর রোহিত শর্মা ২৬ রান নিয়ে ব্যাট করছে। পার্থিব প্যাটেল ০ রান করে আউট হয়েছেন।

এর আগে প্রথম কোয়ালিফাইয়ারে এই দু’টি দল মুখোমুখি হয়েছিল একে অপরের কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংসকে পরাজিত করে সরাসরি জায়গা করে নেয় ফাইনালে।

রাচিতে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে এলিমেনেটর ম্যাচ জিতে আসা রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে এক বল বাকি থাকতে চেন্নাই সুপার কিংস তিন উইকেটে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়।

মুম্বাই একাদশ : লিন্ডসে সিমন্স,প্রতিপ পাতিল, রোহিত শর্মা, কাইরন পোলার্ড, হার্ডিক পান্ডে, আম্বাতি রাইডু,হরভজন সিং, জগাদেসা সুসিথ, মিচেল ম্যাকক্লেঘান, বিনয় কুমার ও লাসিথ মালিঙ্গা।

চেন্নাই একাদশ : ড্যারেন স্মিথ,মাইক হাসি,ফাফ ডু প্লেসিস,সুরেশ রায়না,মহেন্দ্র সিং ধোনি, ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, পাওয়ান নেগি, রবীচন্দন অশ্বিন,আশিস নেহরা ও মোহিত শর্মা।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।