জিম্বাবুয়ের সংগ্রহ ১৭৫


প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২৪ মে ২০১৫

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের ২য় ও শেষ টি-২০ ম্যাচে ১৭৫ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। সর্বোচ্চ ৫৮ রান আসে শেন উইলিয়ামসের ব্যাট থেকে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬৮ রান করে দুর্দান্ত সূচনা এনে দেয় মাসাকাদজা ও সিবান্দা। আউট হওয়ার আগে মাসাকাদজা করেন ৩৯ রান। এরপর সিবান্দাকে সাথে নিয়ে ৬৮ রানের জুটি করে তোলেন উইলিয়ামস। সিবান্দা ৪৯ করে আউট হলেও উইলিয়ামস তুলে নেন নিজের অর্ধশত। শেষ দিকে অধিনায়ক চিকম্বুরা ৯ বলে ২১ করলে ১৭৬ রানের লক্ষ্য দাঁড়ায় পাকিস্তানের সামনে। শেন উইলিয়ামস ৫৮ রান নিয়ে অপরাজিত থাকেন।

এর আগে ৬ বছর পর নিজেদের মাটিতে ক্রিকেট ফেরার পর সিরিজের প্রথম টি-২০ ম্যাচের শেষ ওভারে গিয়ে দারুণ এক জয় পায় পাকিস্তান। আর এই ম্যাচে জিতে টি-২০ তে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করতে মরিয়া আফ্রিদির দল।

অন্যদিকে, পাকিস্তানের বিপক্ষে শেষ টি-২০ জিতে সিরিজে সমতা আনতে মরিয়া সফরকারীরা।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।