৩ ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন নেইমার!
কোপা আমেরিকায় কেউ সরাসরি লাল কার্ড দেখলে তাকে ৩ ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে। আর যদি ২ হলুদ কার্ড দেখে লাল কার্ড হলে সেই নিষেধাজ্ঞা মাত্র ১ ম্যাচের। কলম্বিয়ার বিপক্ষে নেইমার ম্যাচ শেষ হওয়ার পরমুহূর্তে সরাসরি লাল কার্ড দেখেছেন। তাই শাস্তি হিসেবে ৩ ম্যাচ মাঠের বাইরে থাকতে হতে পারে নেইমারকে।
তবে ব্রাজিল ভক্তদের জন্য স্বস্তির বিষয় হলো, নেইমার এই লাল কার্ডটি দেখেছেন ম্যাচ শেষ হওয়ার পর। দুই হলুদ কার্ডের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা তখন পেয়ে গিয়েছিলেন নেইমার। আর এসব কারণে, হয়তো ম্যাচ শেষের ওই লাল কার্ডের জন্য অতিরিক্ত শাস্তি নাও পেতে পারেন নেইমার। আর সেটা হলে শুধু পরের ম্যাচে ভেনিজুয়েলার বিপক্ষে দর্শক হয়ে থাকতে হবে এই ফরোয়ার্ডকে।
এদিকে, ব্রাজিল ফুটবল দলের অফিসিয়াল টুইটার নিশ্চিত করেছে, নেইমার আপাতত ১ ম্যাচের জন্য নিষিদ্ধ। তবে ডিসিপ্লিনারি কমিটি নতুন সিদ্ধান্ত নিলে নিষেধাজ্ঞা বাড়তে পারে।
এমআর/পিআর