অর্ধশতক করে ফিরলেন সাকিব
একই পথে হাঁটলেন সাকিব আল হাসান। তামিম-সৌম্যর পর এবার অর্ধশতক করেই ফিরে গেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ক্যারিয়ারের ২৯তম অর্ধশত করার পথে সাকিব বল খেলেছেন ৬৩টি। তিনটি চারের সাহায্যে সাকিব এই রান করেন।
এর আগে দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল এবং সৌম্য সরকার অর্ধশতক করেছিলেন। তবে অর্ধশতকের পর উইকেটে কেউ বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। বৃত্ত থেকে বের হতে পারলেন না সাকিবও।
তবে এর আগে দ্রুত চার ব্যাটসম্যানকে হারিয়ে বিপর্যয়ে পরা বাংলাদেশকে সাব্বির আহমেদকে সাথে নিয়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন সাকিব।
আরটি/আরএস