অবশেষে উইকেটের দেখা পেল বাংলাদেশ
শুরুতে দুই তরুণ উদয়মান পেসার তাসকিন আর মুস্তাফিজ চেপে ধরেছিল ভারতকে। তবে ভারতের দুই উদ্বোধনী ব্যাটসম্যান ধীরে ধীরে নিজেদের উইকেটে মানিয়ে নিচ্ছিলেন। এরপরই ভারতীয় শিবিরে তাসকিনের আঘাত। ৩০ রান করা ধাওয়ানকে ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি ফেরান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ১৭ ওভার এক উইকেট হারিয়ে ১০১ রান। রোহিত ৬১ আর কোহলি ১ রান নিয়ে ব্যাট করছেন।
এর আগে বাংলাদেশের দেওয়া ৩০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নবম ওভারের পঞ্চম বলে রুবেল হোসেনের বলে প্রথমবার এবং দশম ওভারের দ্বিতীয় বলে দুবার জীবন পান ভারতের শেখর ধাওয়ান। রুবেল বলে ব্যাটের বাইরের কানায় লেগে প্রথম স্লিপে বল যায় কিন্তু মুশফিক ঝাপিয়ে পরে তালুবন্দি করতে পারেননি সেই ক্যাচ। এরপর মাশরাফির বলে তোলা অপেক্ষাকৃত সহজ ক্যাচ মিস করেন মুশফিক। ব্যাটের ভিতরের কানায় লাগা বল মুশফিক ধরতে ব্যর্থ হলেও আম্পায়ার আউট ঘোষণা করে দেন। পরে লেগআম্পায়ার এসে ক্যাচ ধরতে না পারার কথা জানালে আউট ফিরিয়ে নেন আম্পায়ার।
সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল, সৌম্য সরকার এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাটে চড়ে ভারতকে ৩০৮ রানের টার্গেট দেয় বাংলাদেশ। ২ বল বাকি থাকতেই ৪৯ দশমিক ৪ ওভারে সব কয়টি ইউকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করে টাইগাররা।
এমআর/পিআর