ঢাবিতে ডিনস অ্যাওয়ার্ড প্রদান বৃহ্স্পতিবার


প্রকাশিত: ১২:৩২ পিএম, ১৯ মে ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের ডিনস অ্যাওয়ার্ড প্রদানের অনুষ্ঠান হবে বৃহ্স্পতিবার।

ওই সকাল ১১টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে জীববিজ্ঞান অনুষদের ১০টি বিভাগের মোট ৫৬ জন শিক্ষার্থীকে এ পদক প্রদান করা হবে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ডপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেবেন।

এছাড়া, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এসকেডি/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।