বুয়েটে আইটিইই ই-লার্নিং স্কলারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠিত


প্রকাশিত: ০৫:২৭ এএম, ১৬ জুন ২০১৫

বিজেআইটি একাডেমি (বাংলাদেশ জাপান ইনফরমেশন টেকনোলজি) ও জাপানের কেজেএস কোম্পানির সহযোগিতায় বুয়েটে অনুষ্ঠিত হলো আইটিইই (ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারস এক্সামিনেশন) স্কলারশীপ অ্যাওয়ার্ড। সোমবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বুয়েট) সিএসই বিভাগের ৫ শিক্ষার্থীকে এই আইটিইই স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বুয়েটের সিএসই বিভাগের আইএসি সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেজেএস কোম্পানির সিইও তিসুগুনোবো অগিনো। এ সময় উপস্থিত ছিলেন বিজেআইটি একাডেমির চিফ এক্সিকিউটিভ অফিসার জাভেদ হাসান, কেজেএস কোম্পানির চিফ অপারেটিং অফিসার নাইয়োমি নোজাকি, এক্সিকিউটিভ ডাইরেক্টর সাইয়ুরি ওগিনি এবং কনসালটেন্ট সিনোসুকে তাসাকা।

প্রসঙ্গত, বাংলাদেশ-জাপান সু-সম্পর্কের ধারাবাহিক সহযোগিতার অংশ হিসেবে কেজেএস কোম্পানি এবং বিজেআইটি একাডেমির সহয়তায় বাংলাদেশ সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ পরিকল্পনা বাস্তবায়নে একটি সহায়ক প্রকল্প হিসেবে কাজ করবে আইটিইই’র কার্যক্রম।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।