শিক্ষার্থীদের উপর কর আরোপের প্রতিবাদে ইউল্যাবে মানববন্ধন


প্রকাশিত: ০৫:০২ পিএম, ২২ জুন ২০১৫

২০১৫-২০১৬ অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ১০ শতাংশ কর আরোপ করার প্রতিবাদে মানববন্ধন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর শিক্ষার্থীরা। রোববার বিকালে ধানমন্ডির নিজস্ব ক্যাম্পাসের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষা আমার মৌলিক অধিকার। সরকারি বিশ্ববিদ্যালয়ে যেখানে বিনা মূল্যে শিক্ষা অর্জন করছে। তার বিপরীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্থ খরচ করে শিক্ষা অর্জন করে দেশকে সাবলিল করার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। সরকার তাদের পৃষ্টপোষকতার পরিবর্তে ১০ শতঅংশ করারোপ করে শিক্ষার পথকে বন্ধ করে দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

তারা বলেন, সরকার অতিদ্রুত এই সিদ্ধান্ত বাতিল না করলে দেশের ১৬০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলে আন্দোলন শুরু হবে।

টিআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।