নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুতের ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি
বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে/ছবি: সংগৃহীত
ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুতের ঘটনায় চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে পাকশী রেলওয়ে বিভাগ।
বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে পাকশী বিভাগীয় মেকানিক্যাল প্রকৌশলী মইনউদ্দিন সরকারকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন:
নীলসাগর এক্সপ্রেসের ৬ বগি লাইনচ্যুত, অর্ধশতাধিক যাত্রী আহত
ঢাকার সঙ্গে উত্তরের কয়েক জেলার রেল যোগাযোগ বন্ধ
পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা বেগম তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত কমিটির সদস্যসহ পাকশী রেলওয়ে বিভাগের বেশ কয়েকজন কর্মকর্তা বগুড়ার আদমদীঘির উদ্দেশে রওয়ানা হয়েছেন। ৩০-৪০ মিনিটের মধ্যে তদন্ত কমিটির সদস্য ও উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে যাবে।
শেখ মহসীন/এসআর/এএসএম