কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৪৯ শতাংশ


প্রকাশিত: ০৪:৫৫ এএম, ১৮ আগস্ট ২০১৬

কুমিল্লা শিক্ষাবোর্ডে এ বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬৪ দশমিক ৪৯ শতাংশ। যা গত বছরের তুলনায় বেশি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো.কায়সার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।  

মো.কায়সার আহমেদ বলেন, গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৫৯ দশমিক ৮০ শতাংশ। এ বছর জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৯১২ জন আর গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৪৫২ জন শিক্ষার্থী।

বোর্ড সূত্রে জানা যায়, এ বছর ১ লাখ ৮ হাজার ৩৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৯ হাজার ৮৯৫ জন।

এদিকে গত বছরের তুলনায় এ বছর শতভাগ উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। এ বছর শতভাগ উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ৮টি। গত বছর ছিল ৬টি।

কামাল উদ্দিন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।