জয়কে নিয়ে অপ্রচারের প্রতিবাদে সিলেটে মানববন্ধন
সিলেটের দক্ষিণ সুরমায় প্রধানমন্ত্রীর তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় সম্পর্কে ‘অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের বেফাঁস মন্তব্য’ ও সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস সম্পর্কে ‘অপপ্রচার’র প্রতিবাদে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
নুরজাহান মেমোরিয়ার মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে রোববার দুপরে বঙ্গবীর রোডে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সময় বলদি আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়’র শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা সমানেও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে চলাকালে বক্তারা নুরজাহান মেমোরিয়ার মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি, সিলেট-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের প্যানেল স্পিকার, প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর বিরুদ্ধে ড. জাফর ইকবাল কর্তৃক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের উস্কে দেওয়ায় এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা বলেন, বিভিন্ন স্কুল-কলেজের গভর্নিং বডির একজন শিক্ষানুরাগী ও শিক্ষকবান্ধব সভাপতিকে নিয়ে ড. জাফর ইকবাল চক্রান্ত শুরু করেছেন এবং সিলেটের শান্ত শিক্ষাপ্রতিষ্ঠান সমূহকে অশান্ত করার হীন চক্রান্তে লিপ্ত রয়েছেন। তিনি অতীতেও সিলেটবাসীর স্বার্থ বিরোধী অনেক অপচেষ্টার মাধ্যমে নিজেকে বিতর্কিত করেছেন।
বক্তারা আরো বলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব সজিব ওয়াজেদ জয়ের বক্তব্যের অপব্যাখ্যা দিয়েছেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। জয় বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের স্বকীয় চেতনা সম্পর্কে পুরোপুরি অবগত আছেন। অথচ তার বক্তব্যেও অপব্যাখ্যা দিয়ে ড. জাফর ইকবাল অনলাইনে বলেছেন, সজিব ওয়াজেদের বক্তব্য মৌলবাদীদের উৎসাহিত করবে। এ ধরনের বক্তব্যে থেকে বিরত থাকার জন্য ড. জাফর ইকবালসহ তাদের সহযোগীদের প্রতি আহ্বান জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য আরো রাখেন, নুরজাহান মেমোরিয়ার মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুবল চন্দ্র দাস, অধ্যাপক এমএ আজিজ, এমএ বায়েজ, ছায়া রাণী সাহা, রোমনা সুলতানা, শিরিনা বেগম, র. ম বাবর, কলেজ গভর্নিং বডির সদস্য সৈয়দ মকবুল হোসেন মাখন, রাজ্জাক হোসেন, জিয়াউল হোসেন শিশু, নজমুল আলম, আওয়ামী লীগ নেতা শাহ ছমির উদ্দিন ও আব্দুর রব, ছাত্রী ফারজানা বেগম, লিপি আক্তার প্রমুখ।
বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মানববন্ধন :
একই দাবিতে রোববার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের আব্দুস সামাদ চত্বরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে চলাকালে বক্তব্য রাখেন, বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভূমি দাতা সাবেক চেয়ারম্যান ময়নুল ইসলাম, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল, পরিচালনা কমিটির সদস্য আকবার আলী মেম্বার, সহকারী শিক্ষক মো. সৈদুর রহমান জীবন, মো. ওয়ারিছ আলী, সাখাওয়াত হোসেন আকন্দ, সাজিয়া খানম, রহিমা আক্তার লিনা, বাংলাদেশ শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার সম্পাদক গোলাম মোস্তফা, শিক্ষানুরাগী কামাল উদ্দিন রাসেল প্রমুখ।
বক্তারা ড. জাফর ইকবাল প্রগতির নাম নিয়ে সজিব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অপপ্রচারের পাশাপাশি বিভিন্ন স্কুল-কলেজের গভর্নিং বডির একজন শিক্ষানুরাগী ও শিক্ষকবান্ধব সভাপতি স্থানীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীকে নিয়ে ড. জাফর ইকবাল চক্রান্ত শুরু করেছেন এবং সিলেটের শান্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে অশান্ত করার হীন চক্রান্তে লিপ্ত রয়েছেন।
ছামির মাহমুদ/এআরএ/আরআই