মুলাদীতে ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বরিশালের মুলাদী উপজেলা সদর চরডিগ্রিতে ডোবা থেকে আ. রাজ্জাক তালুকদার (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়। রাজ্জাক তালুকদার ওই গ্রামের মহম্মদ আলী তালুকদারের ছেলে।
মুলাদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, দু’বছর ধরে মানসিক বিকারগ্রস্ত ছিল রাজ্জাক তালুকদার। সকাল বেলা বাড়ি থেকে বের হন । পার্শ্ববর্তী ডোবা পেরোনোর সময় কাঁদায় আটকে যান তিনি। সেখানেই তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন,মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই বলে প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা করা হয়েছে। মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ থাকলে তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
সাইফ আমীন/এসএস/পিআর