গোপালগঞ্জে সৌদি প্রবাসীর বাসায় ডাকাতি : আহত ২


প্রকাশিত: ০৭:১৭ এএম, ২০ মে ২০১৫

গোপালগঞ্জে রিপন মল্লিক নামে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে শহরের পাঁচুড়িয়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ২ জন আহত হয়েছেন।

জানা যায়, ডাকাতরা বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে বাসার লোকজনকে বেঁধে মারপিট করে ৬-৭ ভরি সোনার অলঙ্কার, ট্যাব, মোবাইল ফোন ও নগদ এক লক্ষ টাকা লুটে নেয়। তারা বাসায় থাকা রিপন মল্লি­কের শ্বশুর শ্যামল ভৌমিক (৫০) কে মারধর করে মারাত্মকভাবে আহত করে।

এছাড়া তারা ওই বাড়ির ভাড়াটিয়া গোপালগঞ্জ সদর হাসপাতালের স্টাফ নার্স সাগরিকা বিশ্বাসের বাসায়ও ঢুকে টেলিভিশন, স্বর্ণালঙ্কার ও নগদ ৩০ হাজার টাকা লুটে নেয়। বাঁধা দিতে গেলে এসময় ওই স্টাফ নার্সের বৃদ্ধ শ্বশুর ফনিভূষণ সূতরকেও তারা বেধড়ক মারপিট করে। আহত শ্যামল ভৌমিক ও ফনিভূষণ সুতর গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন­ মোল্লা বলেছেন, একটা চুরির ঘটনা ঘটেছে শুনেছি। এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এসএম হুমায়ূন কবীর/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।