মার্চেন্ট ব্যাংকের কর বাড়ছে না


প্রকাশিত: ১২:০৬ পিএম, ০৪ জুন ২০১৫

প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে মার্চেন্ট ব্যাংকের কর অপরিবর্তিত রাখা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাজেটের অর্থ বিলে এমনটি উপস্থাপন করেন তিনি।

অর্থমন্ত্রী জানান, বিগত বছরের মত ২০১৫-১৬ অর্থবছরে মার্চেন্ট ব্যাংকেগুলোর অর্জিত মুনাফার ওপর ৩৭ দশমিক ৫০ শতাংশ প্রদান করতে হবে।

এদিকে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) মার্চেন্ট ব্যাংকের আয়করের হার ৩৫ শতাংশ করার দাবি জানিয়ে আসছে।

বৃহস্পতিবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় বাজেট পেশ। যা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের টানা দুই মেয়াদে এটি হবে সপ্তম বাজেট। এর আগে এরশাদ সরকারের আমলে অর্থমন্ত্রী হিসেবে ১৯৮২-৮৩ এবং ১৯৮৩-৮৪ অর্থবছরের জাতীয় বাজেটও ঘোষণা করেন তিনি। সব মিলিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এটি নবম বাজেট।

প্রসঙ্গত, ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের আকার হবে দুই লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকার। এটি চলতি অর্থবছরের বাজেট অপেক্ষা ১৮ শতাংশ বেশি।

এসআই/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।