জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ


প্রকাশিত: ১২:৩১ পিএম, ০৪ জুন ২০১৫

২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি টেনে ধরেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত বাজেটে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা দরা হয়েছে ৭ শতাংশ। ২০১৪-১৫ অর্থবছরের লক্ষ্যমাত্রা ছিল ৭ দশমিক ৩ শতাংশ।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট প্রস্তাব ঘোষণা করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাজেট প্রস্তাবে তিনি এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন।

প্রস্তাবিত অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ২ লাখ ৮ হাজার ৪১৫ কোটি টাকা। ফলে প্রায় ৮৬ হাজার ২৪৮ কোটি টাকা ঘাটতি থাকছে।

এদিকে চলতি অর্থবছরের ১০ মাসে জিডিপির প্রবৃদ্ধি ৬ দশমিক ৫১ শতাংশ হলেও তা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে দশমিক ৭৯ শতাংশ কম।

এসআই/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।