ব্যাংক থেকে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার
২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৮৬ হাজার ৬৫৭ কোটি টাকা। ঘাটতি মেটাতে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেবে ৩৮ হাজার ৫২৩ কোটি টাকা। ২০১৪-১৫ অর্থবছরে সংশোধিত বাজেটে এর পরিমাণ ছিল ৩১ হাজার ৭১৪ কোটি টাকা। অর্থাৎ চলতি অর্থবছরের চেয়ে ছয় হাজার ৮০৯ কোটি টাকা বেশি ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের অর্থবিলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাব করেন। এটি হচ্ছে বাংলাদেশের ৪৪তম বাজেট এবং আওয়ামী লীগ সরকারের ১৬তম। আর অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের নবম বাজেট।
২০১৫-১৬ অর্থবছরের অভ্যন্তরীণ ঋণ হিসেবে সরকার ব্যাংক ব্যবস্থা দীর্ঘ মেয়াদি ঋণ (নীট) ২৪ হাজার ১৮২ কোটি টাকা। আর স্বল্প মেয়াদি ঋণ (নিট)নেবে ১৪ হাজার ৩৪১ কোটি টাকার প্রস্তাব করা হয়েছে।
২০১৪-১৫ অর্থবছরের ব্যাংক ব্যবস্থা থেকে দীর্ঘ মেয়াদি ঋণের (নিট) লক্ষ্যমাত্রা ছিল ১৯ হাজার ৮২৪ কোটি টাকা নেবে। আর স্বল্প মেয়াদি ঋণ (নিট) নেবে ১১ হাজার ৩৯৭ কোটি টাকা।
২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের আকার হবে দুই লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা। এটি চলতি অর্থবছরের বাজেট অপেক্ষা ১৮ শতাংশ বেশি।
এসআই/বিএ/আরআই