আরএফএল প্লাস্টিকস পুরস্কার পেলেন নাজনিন-জিনিয়া
মা দিবস উপলক্ষে আয়োজিত `আএফএল প্লাস্টিকস প্রতিযোগিতায়` অংশ নেয়া দুই বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মধ্যবাড্ডায় অবস্থিত প্রাণ-আরএফএল সেন্টারে প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন নাজনিন তুকতুক ও তানজিনা জিনিয়া।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএফএল প্লাস্টিকস-এর হেড অব মার্কেটিং (ব্র্যান্ড) এসএম আরাফাতুর রহমান, ফজলে আকবর, ব্র্যান্ড ম্যানেজার তৌহিদ তুষার খান ও সানিউল হাসান প্রমূখ।
উল্লেখ্য, ১০ মে বিশ্ব মা দিবস উপলক্ষে ফেসবুকের `আরএফএল ফেজ` এ মায়ের সঙ্গে ছবি তুলে আপলোড করার আহ্বান জানানো হয়। পরবর্তীতে আপলোডকৃত ছবি থেকে সেরা দুই বিজয়ীতে চূড়ান্ত করে পুরস্কৃত করা হয়।
এমএম/বিএ/আরআইপি