কার সঙ্গে রাত কাটানোর ইচ্ছা আমিশা প্যাটেলের

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৪০ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫
আমীশা প্যাটেল। ছবি: সংগৃহীত

অভিনেত্রী আমিশা প্যাটেল ৫০ বছরে পা দিয়েও অবিবাহিত রয়েছেন। এক সময় নাকি অনেক ছেলেরা তার পিছু নিত। জীবনে অসংখ্য প্রেম প্রস্তাব পেয়েছেন। কিন্তু কারো সঙ্গে থিতু হতে চাননি কখনো। যদিও আমিশার বিয়ের প্রতি আস্থা রয়েছে। তবু একটা গোপন ইচ্ছে রয়েছে তার। এক রাতের জন্য বিখ্যাত এক তারকার শয্যাসঙ্গিনী হতে চান এ অভিনেত্রী।

স্কুলে পড়ার সময় অনেকের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতেন আমিশা। কিন্তু বিয়ে করার ক্ষেত্রে শর্ত দেওয়া হত— কাজ ছেড়ে ঘরে থাকতে হবে। অমিষা বলেছেন, ‘যারা ভালোবাসবে, তারা তোমাকে কাজেও উৎসাহ দেবে।’ তাই নাকি বিয়ে করা হয়নি। অভিনেত্রী জানান, কাজের জন্য অনেক কিছু হারিয়েছেন তিনি। আবার ভালোবাসার জন্যও অনেক কিছু হারিয়েছেন। তবে হলিউড তারকা টম ক্রুজের সঙ্গে একটা রাত কাটাতে চান তিনি।

কার সঙ্গে রাত কাটানোর ইচ্ছা আমিষা প্যাটেলের

ছোটবেলা থেকেই টমের অনুরাগী আমিশা। ছোটবেলায় পেন্সিল বাক্সে টমের ছবি রাখতেন তিনি। শুধু তাই নয়, ছোটবেলা থেকে তাদের বাড়িতে অনেক গুণী, বিখ্যাত ব্যক্তিত্বদের আসতে দেখছেন। কিন্তু কাউকে মনে ধরেনি। একমাত্র টম ক্রুজের পোস্টার রাখতেন নিজের ঘরে।

সম্প্রতি একটি পডকাস্টে গিয়ে আমিশা বলেন, ‘আমি ছোটবেলা থেকে তার অনুরাগী। তার জন্য যা বলবেন করে দেবে। এক রাতের জন্য তার শয্যাসঙ্গিনী হতেও আপত্তি নেই।’ ‘টপ গান’, ‘দ্য মামি’ থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল নকিং’-এর মতো ছবি উপহার দিয়েছেন টম। তিনি বিশ্বের সুপুরুষদের তালিকায় অন্তর্ভুক্ত। আশির দশকে যতটা জনপ্রিয়তা ছিল তার, এখনো ততটাই আলোচিত তিনি দর্শকমহলে।

কার সঙ্গে রাত কাটানোর ইচ্ছা আমিষা প্যাটেলের

আরও পড়ুন:

শেষবারের মতো পর্দায় আসছেন জুবিন, কবে মুক্তি পাচ্ছে গায়কের সিনেমা
‘ভার্জিন’ সালমান কাকে বিয়ে করার জন্য নিজেকে বাঁচিয়ে রেখেছেন

প্রথম সিনেমা ‘কহো না পেয়ার হ্যায়’তে আলোড়ন তুলেছিলেন আমিশা। তবে একটা সময়ের পরে তিনি বলিউড থেকে দূরে সরে যান। ২০২৩ সালে ফের তার প্রত্যাবর্তন ‘গদার ২’ সিনেমার মাধ্যমে।

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।