সালাম মুর্শেদী ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা 

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
বাফুফের সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী/ ফাইল ছবি

কারাগারে বন্দি থাকা খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী শারমিন সালামের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।  

রোববার (৮ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন আদালতে আবেদন করেন।

আরও পড়ুন
জাবির সাবেক ভিসি ফারজানা ও তার স্বামী-ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা 
ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল 

আবেদনে উল্লেখ করা হয়, সালাম মুর্শেদীসহ অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। 

আবেদনে আরও বলা হয়, অনুসন্ধান চলাকালে গোপন সূত্রে জানা গেছে অভিযোগ সংশ্লিষ্টরা দেশত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন বন্ধ করা জরুরি।  

সরকার পতনের পর গত বছরের ১ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

এমডিএএ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।