গরম ভাতের সঙ্গে পাতে রাখুন ইলিশ মাছের আচার

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: সংগৃহীত

ইলিশের যে পদই রান্না করেন না কেন, খেতে কিন্তু সুস্বাদু লাগবে। তবে ইলিশ দিয়ে শুধু ভাপা, ভুনা বা ঝোলই নয়, আচারও রান্না করা যায়। এই আচার শুধু স্বাদেই নয়,  খাবারে নতুনত্ব ও বৈচিত্র্যও আনে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খাবার আরও মুখরোচক হয়ে ওঠে। ইলিশের আচার দিয়ে প্রতিদিনের রান্নায় ভিন্নতা আনাও সম্ভব। এছাড়া এটি চাটনি বা অন্যান্য তরকারির বিকল্প হিসেবেও পরিবেশন করা যায়। 

আসুন জেনে নেওয়া যাক ইলিশের আচার কীভাবে তৈরি করবেন-

DF

উপকরণ
১. ইলিশ মাছ আধা কেজি (ছোট টুকরো করা)
২. সরিষার তেল ১ কাপ
৩. পেঁয়াজ কুচি ১ কাপ
৪. রসুন কোয়া ২ টেবিল চামচ
৫. আদা বাটা ১ চা চামচ
৬. সরিষা বাটা ১ টেবিল চামচ
৭. শুকনা মরিচের গুঁড়া ১ চা চামচ
৮. হলুদ গুঁড়া আধা চা চামচ
৯. জিরা গুঁড়া আধা চামচ
১০. পাঁচফোড়ন গুঁড়া ১ চা চামচ
১১. ভিনেগার (সিরকা) ২ টেবিল চামচ
১২. কাঁচা মরিচ ৬টি
১৩. আমের আচার ১ টেবিল চামচ (ঐচ্ছিক টকের জন্য)
১৪. লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি
প্রথমে ইলিশ মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে লবণ এবং হলুদ মাখিয়ে সরিষার তেলে লালচে করে ভেজে তুলে রাখুন। একই তেলে কুচি করা পেঁয়াজ দিয়ে হালকা বাদামি রঙে ভাজুন। এরপর আদা, রসুন, সরিষা বাটা, হলুদ, মরিচ গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে মসলা ভালোভাবে কষান। মসলা থেকে তেল ছেড়ে দিলে তাতে ভেজে রাখা মাছ এবং কাঁচা মরিচ দিয়ে দিন।

সামান্য ভিনেগার দিয়ে দিন যাতে আচার অনেকদিন ভালো থাকে। জিরা বা পাঁচফোড়নের গুঁড়া ছড়িয়ে একদম কম আঁচে ৫ থেকে ১০মিনিট রেখে দিন। তেল উপরে ভেসে উঠলে নামিয়ে ঠান্ডা করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে কাঁচের বয়ামে রাখুন। মাঝে মাঝে রোদে দিলে আচার আরও ভালো থাকবে।

আরও পড়ুন:
চালতা দিয়ে ইলিশের টক ঝোল 
ইলিশ মাছের মালাইকারি 

এসএকেওয়াই/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।