ইফতারে বানিয়ে নিন ঝটপট এগ রোল

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০২:১৩ পিএম, ১২ মার্চ ২০২৬
ছবি: সংগৃহীত

ইফতারে অনেক সময় বেশি কিছু করার সময় থাকে না, অন্যদিকে বাজারের কেনা খাবার খেতে পারেন না। তাই দরকার সহজ, দ্রুত তৈরি এবং হেলদি কিছু।তাই ঝটপট কিছু করতে চাইলেেএগ রোল করতে পারেন। রুটি বা পরোটা ব্যবহার করে খুব সহজে বানানো যায়। ছোট-বড় সবার পছন্দ করবে। হালকা ও প্রোটিনসমৃদ্ধ এই আইটেম ইফতারে শরীরও সুস্থ রাখে।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে এগ রোল তৈরি করবেন-

fr

উপকরণ
১. রুটি বা পরোটা ২টি
২. চিকেন কিমা ২ টেবিল চামচ
২. আদা-রসুন বাটা আধা চা চামচ
৩. ডিম ২টি
৫. তেল ২ চা চামচ
৬. গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
৭. কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো কুচি ২ টেবিল চামচ
৮. ফেটা চিজ ২ টেবিল চামচ
৯. পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ
১০. লবণ স্বাদ অনুযায়ী

tyu

প্রস্তুত প্রণালি
প্যানে এক চা-চামচ তেল গরম করে আদা-রসুন বাটা, চিকেন, লবণ, গোলমরিচ গুঁড়া, সামান্য সয়া সস এবং টমেটো সস দিয়ে ভালো করে রান্না করে নামিয়ে রাখুন। এরপর একটি ডিম নিন এবং এতে পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনেপাতা, টমেটো কুচি, লবণ ও গোলমরিচ গুঁড়া মিশিয়ে ফেটে নিন। তাওয়ায় সামান্য তেল বা মাখন দিয়ে ডিম পাতলা করে ছড়িয়ে দিন। ডিমের নিচে একটু জমে এলে ওপরে একটি রুটি বা পরোটা রাখুন।

এবার চেপে চেপে রান্না করুন যাতে ডিম পুরোপুরি সেঁকে যায়। এরপর উল্টে দিন এবং কয়েক সেকেন্ড চেপে রান্না করে নামিয়ে নিন। বেশি করলে রুটি বা পরোটা শক্ত হয়ে যেতে পারে।

নামানোর পর ভেতরের অংশে পছন্দমতো সস বা চাটনি মেখে দিন। এবার চিকেন কিমা, ফেটা চিজ, কাঁচা মরিচ এবং শসা-টমেটোর পুর যোগ করে রোল করুন। শেষে রোলটি অর্ধেক কেটে সঙ্গে সঙ্গে পরিবেশন করুন।

এসএকেওয়াই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।