ঘর থেকে মশা তাড়ানোর প্রাকৃতিক উপায়

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৭:২৮ পিএম, ১৪ মার্চ ২০২৬

আবহাওয়া পরিবর্তনের সময় মশার উপদ্রব সাধারণত বেড়ে যায়। মশা ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো গুরুতর রোগের বাহক। মশা তাড়ানোর জন্য বাজারে বিভিন্ন ধরনের কয়েল, স্প্রে বা লিকুইড ভেপোরাইজার পাওয়া যায়। তবে এসব রাসায়নিক পণ্য দীর্ঘদিন ব্যবহার করলে স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাই বর্তমানে অনেকেই প্রাকৃতিক ও নিরাপদ ঘরোয়া উপায়ের দিকে ঝুঁকছেন, যা মশার উপদ্রব কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

মশার বংশবৃদ্ধির কারণ
ঘরে মশার সংখ্যা বাড়ার পিছনে রয়েছে বিশেষ কিছু পরিবেশগত কারণ। অপরিচ্ছন্ন জায়গা, অন্ধকার স্থান, জমে থাকা পানি-এগুলো মশার বংশবৃদ্ধির উপযুক্ত ক্ষেত্র। ফুলের টব, এয়ার কুলার, জলের ট্যাঙ্ক বা ঘরের আশেপাশের অন্য পাত্রে জল জমে থাকলে মশা দ্রুত বৃদ্ধি পায়। তাই ঘরের ভিতর ও আশেপাশের পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে প্রাকৃতিক উপায় মশা তাড়াবেন-

কর্পূর দিয়ে
কর্পূর মশার জন্য কার্যকরী। এর তীব্র গন্ধ মশা সহ্য করতে পারে না। তাই কর্পূরের ট্যাবলেট বা গুঁড়া পানি দিয়ে ছোট পাত্রে রাখুন। পাত্রটি ঘরের এক কোণে রেখে দিন। কয়েক ঘণ্টার মধ্যে মশার সংখ্যা কমতে শুরু করবে। দুই দিন পরপর পানি বদলে নতুন পানি রাখুন। আগের পানি ফেলে না দিয়ে ঘর মোছার কাজে ব্যবহার করা যেতে পারে। এতে পিঁপড়ার উপদ্রবও কমে।

ঘর থেকে মশা তাড়ানোর প্রাকৃতিক উপায়

সরিষার তেল ও জোয়ান
মশা তাড়ানোর জন্য সরিষার তেল ও জোয়ানও কার্যকর। গুঁড়া জোয়ানের সঙ্গে সরিষার তেল মিশিয়ে কাগজের ছোট টুকরো বা তুলার বলের উপর লাগিয়ে ঘরের বিভিন্ন কোণে রাখুন। কেউ চাইলে রাতে শরীরের উন্মুক্ত অংশে হালকা সরিষার তেল লাগাতে পারেন, যা কামড়ের ঝুঁকি কমায়।

নিম তেল
নিম তেল ঔষধি গুণে সমৃদ্ধ এবং মশা তাড়াতে কার্যকর। সন্ধ্যার সময় ঘরের এক কোণে ছোট প্রদীপে নিম তেল জ্বালানো যেতে পারে। রাসায়নিক পণ্য ব্যবহার না করে প্রাকৃতিক ও নিরাপদ এই পদ্ধতি মশার উপদ্রব কমাতে সহায়ক।

সুগন্ধি ব্যবহার
রাতে ঘুমানোর আগে শরীরে আতর, পারফিউম বা লোশন মাখলে মশা কম যায়। মশারা সাধারণত সুগন্ধি পছন্দ করে না।

রসুন ও ভিনেগার স্প্রে
কিছু রসুনের কোয়া পানির সঙ্গে মিশিয়ে স্প্রে বোতলে ঝাঁকিয়ে ঘরে ও বাইরে ব্যবহার করতে পারেন। এছাড়া সমপরিমাণ পানি ও আপেল সিডার ভিনেগার মিশিয়ে ত্বকে ও পোশাকে স্প্রে করলেও মশা দূরে থাকে।

নারিকেল তেল ও এসেনশিয়াল অয়েল
পানির সঙ্গে নারিকেল তেল ও টি ট্রি বা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে ঘরে স্প্রে করুন। এটি প্রাকৃতিক ও নিরাপদ উপায় মশা তাড়ানোর জন্য।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য

আরও পড়ুন:
বেসন থেকে পোকা দূর করার উপায়
পানির ট্যাঙ্ক কতদিন পর পর পরিষ্কার করা উচিত

এসএকেওয়াই/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।