অল্প সময়েই রাঁধুন মটর পোলাও

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১:৫১ পিএম, ২৩ মার্চ ২০২৬
প্রতীকী ছবি, এআই দিয়ে বানানো

ব্যস্ত জীবনে প্রতিদিনের রান্না যেন অনেক সময়ই ঝামেলার মনে হয়। কিন্তু অল্প সময়ে যদি সুস্বাদু, ঘরোয়া এবং পুষ্টিকর কিছু তৈরি করা যায়, তাহলে তা হয়ে ওঠে বাড়তি আনন্দের। মটর পোলাও এমনই একটি সহজ ও লোভনীয় পদ, যা কম সময়ে খুব সহজেই রান্না করা যায়। হালকা মসলার সুগন্ধ আর মটরের মিষ্টি স্বাদে এই খাবারটি যেমন মুখরোচক, তেমনি যেকোনো দিন বা ছোটখাটো আয়োজনে হতে পারে পারফেক্ট পছন্দ। রইলো রেসিপি-

উপকরণ

  • পোলাও চাল ১ কেজি
  • মটরশুঁটি ২৫০ গ্রাম
  • তেল ২ টেবিল চামচ
  • ঘি সিকি কাপ
  • আদাকুচি ১ টেবিল চামচ
  • পেঁয়াজকুচি ২ টেবিল চামচ
  • আস্ত এলাচ ৫টি
  • দারুচিনি ২ টুকরা
  • কাঁচামরিচ ৩-৪টি
  • শাহি জিরা (আস্ত) ১ চা–চামচ
  • গরম পানি ৬ কাপ
  • লবণ স্বাদমতো

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমেই চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার একটি কড়াইয়ে ঘি ও লবণ দিয়ে মটরশুঁটি ভেজে রাখুন। অন্যদিকে হাঁড়িতে তেল ও ঘি গরম করে শাহি জিরা, এলাচি, দারুচিনির ফোড়ন দিন। এরপর তাতে আদা ও পেঁয়াজকুচি দিয়ে একটু ভাজুন। ঘ্রাণ ছড়ালে চাল দিয়ে ভাজুন। লবণ দিয়ে একটু ভেজে গরম পানি দিয়ে দিন। চাল ৮০ শতাংশ ফুটে এলে ভেজে রাখা মটরশুঁটি দিয়ে একটু নেড়ে ঢেকে দিন। পোলাও হয়ে এলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দমে রাখুন ৫ মিনিট। ব্যস তৈরি হয়ে গেলো মজার স্বাদের মটর পোলাও।

জেএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।