শবে বরাত স্পেশাল
বিটরুট হালুয়ার রেসিপি
শবে বরাত মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, দোয়া ও ইবাদতের এক বিশেষ রাত। এই পবিত্র উপলক্ষে ইবাদতের পাশাপাশি অনেক ঘরেই থাকে মিষ্টি খাবারের আয়োজন। চিরাচরিত হালুয়ার বাইরে ভিন্ন স্বাদ ও রঙের কিছু পরিবেশন করতে চাইলে বিটরুট হালুয়া হতে পারে দারুণ পছন্দ। পুষ্টিগুণে ভরপুর বিটরুট দিয়ে তৈরি এই হালুয়া যেমন দেখতে আকর্ষণীয়, তেমনি স্বাদেও মন ভোলানো। শবে বরাত স্পেশালে সহজ রেসিপিতে ঘরেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু বিটরুট হালুয়া।
উপকরণ
বিটরুট ২ কাপ
নারকেল কোরানো ২ কাপ
চিনি আধা কাপ
ঘি ৩ টেবিল চামচ
এলাচিগুঁড়া আধা চা-চামচ
কাজুবাদাম ৩ টেবিল চামচ
আরও পড়ুন:
- খেজুরের হালুয়া বানাবেন যেভাবে
- শবে বরাতে ইবাদতের ফাঁকে বানিয়ে নিন সুজির হালুয়া
- শবে বরাতের মিষ্টি আয়োজনে থাকুক লাউয়ের হালুয়া
যেভাবে তৈরি করবেন
প্রথমেই বিটরুট খোসা ছড়িয়ে ব্লেন্ড করে নিন। এবার একটা কড়াইয়ে ১ টেবিল চামচ ঘি দিয়ে কাজুবাদামগুলো একটু ভেজে রাখুন। এরপর কড়াইয়ে বাকি ঘি দিয়ে বিটরুট ও নারকেল হালকা ভেজে নিন। ভাজা হলে তাতে চিনি দিয়ে নাড়তে থাকুন। সবশেষ এলাচিগুঁড়া দিয়ে নেড়ে নামিয়ে ফেলুন। ব্যস তৈরি হয়ে গেলো ভিন্ন স্বাদের স্বাস্থ্যকর হালুয়া।
জেএস/