মাঠেই প্রাণ হারালেন আর্জেন্টাইন ফুটবলার
এবার হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠে মৃত্যুবরণ করলেন আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের ফুটবলার ক্রিস্টিয়ান গোমেজ। রোববার অ্যাটলেটিকো পারানার ২৭ বছর বয়সী এই ফুটবলার বোকা জুনিয়ার্সের বিপক্ষে মাঠে খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেবার সময় তার মৃত্যু হয় বলে লীগের কর্মকর্তারা জানিয়েছেন।
উত্তরাঞ্চলিয় শহর কোরিয়েন্তেসের খেলা পরিচালনার জন্য নিয়োজিত আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের সদস্য র্যামন গোমেজ বলেন, লুটিয়ে পড়লেও তার দেহে প্রাণ ছিল। তাৎক্ষণিকভাবে হাসাপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়েছে।
মাত্র দশ দিন আগে আরো এক আর্জেন্টাইন ফুটবলারের মৃত্যু হয়েছে মাঠে। ইম্মানুয়েল উর্তেগা নামের ওই খেলোয়াড় মাঠে খেলার সময় অসাবধানতা বশতঃ মাঠের পাশে জমানো ইটের সঙ্গে মাথায় আঘাত পেয়ে প্রাণ হারিয়েছিলেন।
আরএস/পিআর