পাকি ক্রিকেটার রাজা হাসান নিষিদ্ধ


প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ২৫ মে ২০১৫

দুই বছরের জন্য সবধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানি ক্রিকেটার রাজা হাসানকে। কোকেইন নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে নিষিদ্ধের এ সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও তাদের ‘দ্য এন্টি-ডোপিং রুলস’।

চলতি বছরে করাচিতে এক টুর্নামেন্টে খেলার সময় রাজার বিরুদ্ধে কোকেইন নেওয়ার অভিযোগ ওঠে। পরবর্তীতে পিসিবি এই অভিযোগ তদন্ত করে এবং ডোপ টেস্টের মাধ্যমে তা বের হয়ে আসে।

রাজা হাসান পাকিস্তানের হয়ে মাত্র একটি ওয়ানডে এবং ১০টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। ড্রাগ নেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজা হাসানের ক্রিকেটীয় ভবিষ্যৎ অনিশ্চয়তার পথে।

এর আগে পাকিস্তান দলের সাবেক পেসার শোয়েব আকতার এবং মোহাম্মদ আসিফ ড্রাগ নেওয়ার অভিযোগে ক্রিকেট থেকে বেশ কয়েকবার নির্বাসিত হন।

একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।