খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা নিহত


প্রকাশিত: ০৫:২৩ এএম, ০৮ নভেম্বর ২০১৬
প্রতীকী ছবি

খুলনার ফুলতলা উপজেলায় দামোদরের মুক্তেশ্বরী এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা বিল্লাল হোসেন নিহত হয়েছেন।
 
মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি শাটার গান, দুই রাউন্ড গুলি ও চারটি বোমা উদ্ধার করা হয়েছে।

নিহত বিল্লাল ফুলতলা উপজেলার যুগ্নীপাশা গ্রামের আইয়ুব আলীর ছেলে।

ফুলতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, চরমপন্থী নেতা বিল্লাল তার সদস্যদের নিয়ে ডাকতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। এতে চার পুলিশ সদস্য আহত হন। এক পর্যায় পুলিশ আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালালে বিল্লাল নিহত হন।

পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিল্লালের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টির অধিক মামলা রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

আলমগীর হান্নান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।