রসুনের সুগন্ধে মটরশুঁটির অন্যরকম স্বাদ

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫:২২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যস্ত জীবনে ঝটপট তৈরি করা যায়, আবার স্বাদেও ভরপুর, এমন একটি খাবার হলো গার্লিক মটর বা রসুন-মটরশুঁটি। অল্প কয়েকটি উপকরণেই তৈরি করা যায় এই পদটি। এটি সাইড ডিশ হিসেবে যেমন মানানসই, তেমনি বিকেলের হালকা নাস্তায় হিসেবেও খাওয়া যায়। রসুনের হালকা ঝাঁজ আর মাখনের সুগন্ধ মিলে তৈরি হয় অসাধারণ স্বাদ তৈরি করে। তাজা বা ফ্রোজেন-যেকোনো মটরশুঁটি দিয়েই সহজে বানিয়ে নিতে পারেন, যা ছোট বড় সবাই পছন্দ করবে।

আসুন জেনে নেওয়া যাক গার্লিক মটর কীভাবে তৈরি করবেন-

উপকরণ
১.মটরশুঁটি ১ কাপ
২. রসুন কুচি ২ চা চামচ
৩. মাখন বা অলিভ অয়েল ১ টেবিল চামচ
৪. লবণ স্বাদমতো
৫. গোলমরিচ গুঁড়া আধা চামচ
৬. লেবুর রস ১ চা চামচ

প্রস্তুত প্রণালি
প্যানে মাখন বা অলিভ অয়েল মাঝারি আঁচে গরম করুন। রসুন কুচি দিয়ে কয়েক সেকেন্ড ভাজুন যতক্ষণ না সুন্দর সুগন্ধ বের হয় মটরশুঁটি দিয়ে দিন। ৩-৪ মিনিট নাড়াচাড়া করুন যতক্ষণ না মটর নরম হয় কিন্তু হালকা মুচমুচে থাকে। স্বাদমতো লবণ এবং গোলমরিচ গুঁড়া ছিটিয়ে দিন। হয়ে গেলে গরম গরম গার্লিক মটর পরিবেশন করুন। এটি ভাত, পাস্তা বা গ্রিল করা চিকেনের সঙ্গে সাইড ডিশ হিসেবে দারুণ মানিয়ে যায়।

আরও পড়ুন:
লাউ চিকেন স্যুপের স্বাস্থ্যকর রেসিপি 
অতিথি আপ্যায়নে তৈরি করুন চিকেন কোপ্তা কারি 

এসএকেওয়াই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।