পোড়া আনারস খেয়েছেন কখনো? রইলো রেসিপি
প্রতীকী ছবি, এআই দিয়ে বানানো
পোড়া আনারসের মিষ্টি ও হালকা কারামেলযুক্ত স্বাদ শুধু চোখে না, ভেতরে পর্যন্ত আনন্দ জাগায়। গরম গরম খেলে প্রতিটি কামড় যেন মুখে নাচ শুরু করে। যদি আগে কখনো না খেয়ে থাকেন, এবার ঘরেই বানিয়ে উপভোগ করেন সেই স্বাদ। সহজ কিছু উপকরণ আর একটু সময়েই তৈরি হয়ে যাবে এই ভিন্ন স্বাদের পদ। রইলো রেসিপি-
উপকরণ
- মাঝারি আনারস ২টি
- চাট মসলা ১ চা-চামচ
- লেবুর রস ১ চা-চামচ
- বিট লবণ আধা চা-চামচ
- সর্ষেগুঁড়ো আধা চা-চামচ
- গুঁড়ো করা শুকনা মরিচ ১ চা-চামচ
- গোলমরিচের গুঁড়ো আধা চা-চামচ
- আইসিং সুগার ১ চা-চামচ
- সাসলিক কাঠি ১২টি
আরও পড়ুন:
- ছুটির দিনে পাতে রাখুন মালাই চিকেন
- ঘরেই বানিয়ে নিন বাসন্তী পোলাও
- সারপ্রাইজ টেস্টের জন্য পারফেক্ট লেবু মাটন
যেভাবে তৈরি করবেন
প্রথমে আনারসগুলো লম্বা লম্বা করে কেটে নিন ও ভেতরের শক্ত অংশ ফেলে দিন। এবার আনারস ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর সাসলিক কাঠিতে আনারসের টুকরা ঢুকিয়ে গ্রিলড প্যানে ২-৩ মিনিট গ্রিলড করুন। এবার মসলার মিশ্রণ ব্রাশ করে অপর পাশে একইভাবে ব্রাশ করে গ্রিলড করে নিন। ব্যস তৈরি হয়ে গেলো সুস্বাদু পোড়া আনারস।
জেএস/