বেগুন ভাজি মচমচে হবে যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ০২ এপ্রিল ২০২৬
মচমচে বেগুন ভাজি। ছবি/এআই দিয়ে বানানো

ভাতের সঙ্গে গরম গরম বেগুন ভাজি অনেকেরই প্রিয়। তবে সমস্যা একটাই - বেশিরভাগ সময় বেগুন ভাজি মচমচে না হয়ে নরম হয়ে যায়। ফলে খেতে সেই কাঙ্ক্ষিত স্বাদটা পাওয়া যায় না।

আসলে কিছু ছোট কৌশল মেনে চললে খুব সহজেই বেগুন ভাজিকে করা যায় মচমচে ও সুস্বাদু। সঠিকভাবে কাটার ধরন, মসলা ব্যবহার আর ভাজার পদ্ধতিতেই লুকিয়ে আছে এর রহস্য।

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে বানাবেন মচমচে বেগুন ভাজি -

উপকরণ

১. বেগুন ১টি মাঝারি সাইজের
২. হলুদ গুঁড়া আধা চা চামচ
৩. মরিচ গুঁড়া আধা চা চামচ
৪. লবণ স্বাদমতো
৫. চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
৬. তেল ভাজার জন্য

প্রস্তুত প্রণালি

প্রথমে বেগুন পাতলা করে গোল বা লম্বা করে কেটে নিন। এরপর এতে লবণ দিয়ে ৫–১০ মিনিট রেখে দিন, যাতে অতিরিক্ত পানি বের হয়ে আসে। পানি ঝরিয়ে বেগুনে হলুদ, মরিচ গুঁড়া মাখিয়ে নিন।

এরপর বেগুনের টুকরোগুলো হালকা করে চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিন। এতে ভাজার সময় বাইরের অংশটা মচমচে হবে।

কড়াইতে পর্যাপ্ত তেল গরম করে মাঝারি থেকে একটু বেশি আঁচে বেগুনগুলো ছড়িয়ে দিন। একসঙ্গে বেশি না দিয়ে অল্প অল্প করে ভাজুন। এক পাশ সোনালি ও ক্রিস্পি হলে উল্টে দিন। দুই পাশ ভালোভাবে ভাজা হলে তুলে নিন।

এএমপি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।