ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: যাত্রীর চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৯:৪৯ এএম, ১৮ মার্চ ২০২৬

 

আর মাত্র দু’দিন পরই ঈদ। সরকার ঘোষিত টানা সাতদিনের ছুটির দ্বিতীয় দিন চলছে আজ বুধবার (১৮ মার্চ)। লম্বা ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে নারায়ণগঞ্জের হাজারো মানুষ বাড়ির পথে ছুটছেন। তবে প্রথম দিনের তুলনায় আজ যাত্রীর চাপ কিছুটা কম লক্ষ্য করা গেছে। ঈদকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ প্রায় দ্বিগুণ বাড়লেও এখন পর্যন্ত কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের শিমরাইল মোড়ের টিকিট কাউন্টারগুলোতে ঘরমুখো যাত্রীদের কিছুটা ভিড় রয়েছে। তবে গতকালের তুলনায় আজ যাত্রীর চাপ কম। প্রতিবারের মতো এবারও অসাধু টিকিট বিক্রেতারা স্বাভাবিক দিনের তুলনায় অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে কয়েকজন যাত্রী অভিযোগ তুলেছেন। তবে বিষয়টি অসত্য বলে দাবি টিকিট বিক্রেতাদের।

চট্টগ্রাম যাবেন শাহজাহান। তার সঙ্গে কথা হলে তিনি জানান, লম্বা ছুটি পাওয়ায় প্রতিবছরের মতো এবারো ঈদ উদযাপনে গ্রামে যাচ্ছি। দুঃখের বিষয় হচ্ছে প্রত্যেকবারের মতো এবারো বাস মালিকরা ১০০-১৫০ টাকা বাড়তি আদায় করছে। নিরুপায় হয়ে বেশি টাকা দিয়েই গন্তব্যে যেতে বাধ্য হচ্ছি। অথচ পুলিশ বক্স কাউন্টারের পাশেই অবস্থিত।

রাজু আহমেদ নামের আরেক যাত্রী বলেন, চট্টগ্রামের গাড়ির জন্য অপেক্ষা করছি। সাধারণ দিনে ৫০০ টাকা ভাড়া থাকলেও আজ ৬৫০ টাকায় কিনেছি। পুলিশের এইসবে নজর দেওয়া উচিত।

এদিকে টিকিট কাউন্টারে কর্মরত কয়েকজন অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি অস্বীকার করেছেন।

মনির হোসেন নামের এক স্টাফের ভাষ্যমতে, গতকাল রাত থেকে আজ যাত্রীর চাপ কমেছে। তবে পোশাক কারখানা ছুটি হলে উপচে পড়া ভিড় হবে।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তিনি বলেন, পূর্বের নির্ধারিত ভাড়া অনুযায়ী গাড়ি চলছে। অধিক ভাড়া আদায়ের অভিযোগ মিথ্যা।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জাগো নিউজকে বলেন, ঈদযাত্রায় মানুষের ভোগান্তি এড়াতে আমাদের শিমরাইল হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ৪২ জন সদস্য মোতায়েন থাকছে। মানুষের জানমালের নিরাপত্তায় আমাদের কোনো প্রকার গাফিলতি নেই। আশা করছি যানজটের কোনো রকম ভোগান্তি ঘটবে না। অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা আমরা পাইনি। আমি কিছুক্ষণ পরপর পরিদর্শন করছি।

কাঁচপুর হাইওয়ে থানার ইনচার্জ শ্রী কৃষ্ণপদ জাগো নিউজকে বলেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আমাদের কাঁচপুর হাইওয়ে থানা থেকে ৮২ জন পুলিশ সদস্য কাজ করছেন। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ আমাদের কাছে কেউ দেয়নি।


মো. আকাশ/এফএ

টাইমলাইন

  1. ১০:১৬ এএম, ১৮ মার্চ ২০২৬ চাঁদপুরে স্থায়ী টার্মিনাল না থাকায় ঈদযাত্রায় বিড়ম্বনা
  2. ১০:১৫ এএম, ১৮ মার্চ ২০২৬ ঈদযাত্রার চাপ নেই গাবতলীতে, সহজেই মিলছে টিকিট
  3. ০৯:৫৯ এএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ফাঁকা, চন্দ্রায় যানবাহনের দীর্ঘ সারি
  4. ০৯:৪৯ এএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: যাত্রীর চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
  5. ০৯:০২ এএম, ১৮ মার্চ ২০২৬ এবারের ঈদযাত্রা স্বস্তির হবে: সেতু প্রতিমন্ত্রী
  6. ০৮:৩৫ এএম, ১৮ মার্চ ২০২৬ কমলাপুরে কড়াকড়ি: তিন ধাপে যাচাই শেষে প্রবেশের অনুমতি
  7. ০৮:৩৪ এএম, ১৮ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ট্রেনে উপচেপড়া ভিড়, ছাদেও তিল ধারণের ঠাঁই নেই
  8. ০৮:২১ এএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৬ হাজার যানবাহন পারাপার
  9. ০৮:১৯ এএম, ১৮ মার্চ ২০২৬ সাভারে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, দুই কাউন্টারকে জরিমানা
  10. ১০:০২ পিএম, ১৭ মার্চ ২০২৬ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
  11. ১০:০০ পিএম, ১৭ মার্চ ২০২৬ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
  12. ০৮:৩০ পিএম, ১৭ মার্চ ২০২৬ দৌলতদিয়ায় যাত্রী-যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
  13. ০৭:৪৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ ফাঁকা পাটুরিয়া ঘাট, গাড়ির অপেক্ষায় ফেরি
  14. ০৫:৩৯ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট নেই, বাড়তি ভাড়ার অভিযোগ
  15. ০৪:৩০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে
  16. ০৪:২৯ পিএম, ১৭ মার্চ ২০২৬ সদরঘাটে যাত্রীর চাপ বাড়ছে, ফ্রি কুলি ও ট্রলি সুবিধায় স্বস্তি
  17. ০৩:৫৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ মহাসড়ক নিয়ে দ্রুত সুখবর পাবে দক্ষিণাঞ্চলবাসী: সড়কমন্ত্রী
  18. ০৩:৫৪ পিএম, ১৭ মার্চ ২০২৬ আকাশপথে স্বস্তির ঈদযাত্রা, চাহিদা বেশি সৈয়দপুর-যশোরের টিকিটের
  19. ০২:১০ পিএম, ১৭ মার্চ ২০২৬ নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থার নির্দেশ প্রতিমন্ত্রীর
  20. ০১:৫৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রা নিরাপদ রাখতে ৩ স্তরের নিরাপত্তা র‍্যাবের, মাঠে ৩২ টিম
  21. ০১:৫৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ ভোগান্তি নেই পাটুরিয়া ফেরিঘাটে, নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ
  22. ০১:৪০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা, চেকপোস্ট-টহলে র‍্যাব-পুলিশ
  23. ০১:১৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ সদরঘাটে যাত্রী নিরাপত্তায় তল্লাশি জোরদার
  24. ১২:৫৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ ট্রেনে ঈদের ফিরতি যাত্রা: ২৮ মার্চের টিকিট মিলবে বুধবার
  25. ১২:৪৪ পিএম, ১৭ মার্চ ২০২৬ ‘কত টাকা লাগবে জানতে চেয়েছিলাম, বললো ফ্রি’, অবাক রাইফা
  26. ১২:৪০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে
  27. ১২:৩৬ পিএম, ১৭ মার্চ ২০২৬ যানজট নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ
  28. ১২:৩৩ পিএম, ১৭ মার্চ ২০২৬ নারায়ণগঞ্জে অধিক মূল্যে বাসের টিকিট বিক্রি, জরিমানা
  29. ১২:২৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ যাত্রীর চাপহীন নির্বিঘ্ন ঈদযাত্রা
  30. ১২:২১ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে গাজীপুর ছাড়ছেন ঘরমুখী মানুষ
  31. ১১:২১ এএম, ১৭ মার্চ ২০২৬ ‘ট্রেনের টিকিট পাইনি, তাই বাসে যাচ্ছি’
  32. ১১:১১ এএম, ১৭ মার্চ ২০২৬ যাত্রী সংকটে বাস, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক
  33. ১১:১১ এএম, ১৭ মার্চ ২০২৬ ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত, সবাই একই পরিবারের
  34. ১১:০৩ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রার আরেক নাম ‘মৃত্যুর মিছিল’
  35. ১০:০৫ এএম, ১৭ মার্চ ২০২৬ অব্যবস্থাপনা আর দখলে বগুড়া শহরে তীব্র যানজট
  36. ০৯:৩৯ এএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা
  37. ০৯:২৫ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে নারায়ণগঞ্জ ছাড়ছে মানুষ
  38. ০৯:১৮ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রা: কমিউটার ট্রেনের টিকিট পেতে দীর্ঘ লাইন
  39. ০৮:৪৮ এএম, ১৭ মার্চ ২০২৬ কমলাপুরে ঘরমুখো মানুষের স্রোত
  40. ০৮:২২ এএম, ১৭ মার্চ ২০২৬ যমুনা সেতু দিয়ে একদিনে ৩৫ হাজার গাড়ি পারাপার
  41. ০৮:২১ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদে বাড়ি ফেরা: বাস-রিকশা-মোটরবাইকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ
  42. ০৮:১৮ এএম, ১৭ মার্চ ২০২৬ যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, একদিনে টোল ৩ কোটি
  43. ০৮:০৭ এএম, ১৭ মার্চ ২০২৬ ঝুঁকি জেনেও মোটরসাইকেলে ২০ লাখ পরিবারের ঈদযাত্রা
  44. ০৮:০৭ এএম, ১৭ মার্চ ২০২৬ যানজটপ্রবণ ২৬০ জায়গা চিহ্নিত করা হয়েছে: সেতুমন্ত্রী
  45. ০৮:৫৩ পিএম, ১৬ মার্চ ২০২৬ সন্ধ্যার পর দূরপাল্লার বাসে চাপ বেড়েছে, কাউন্টারে ভিড়
  46. ০৫:৪৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ অফিস শেষে ঢাকা ছাড়ছেন অনেকে, পথে পথে তীব্র যানজট
  47. ০৫:০৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদযাত্রায় বড় কোনো চ্যালেঞ্জ নেই, সেবা নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়েছে
  48. ০৪:১৯ পিএম, ১৬ মার্চ ২০২৬ ইউরোপ-আমেরিকা যাত্রায় যুদ্ধের ধাক্কা, ভাড়া বেড়েছে কয়েকগুণ
  49. ০৪:০১ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদে সদরঘাটে কুলি সেবা ফ্রি, থাকবে ২০০ স্বেচ্ছাসেবক
  50. ০৩:৪৫ পিএম, ১৬ মার্চ ২০২৬ সদরঘাটে ফ্রি হুইলচেয়ার সেবা, সহজে লঞ্চে উঠতে পেরে খুশি রোকেয়া বেগম
  51. ০২:২৪ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদে যাত্রীসেবায় প্রস্তুত সদরঘাট, বাড়ি ফিরবেন প্রায় ১০ লাখ মানুষ
  52. ০১:৫৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ সদরঘাটে হয়রানি বন্ধে বিশেষ উদ্যোগ, ভাড়া কমছে ১০ শতাংশ
  53. ০১:০৭ পিএম, ১৬ মার্চ ২০২৬ চাপ বেড়েছে যমুনা সেতু মহাসড়কে, একদিনে টোল ২ কোটি ৩৯ লাখ
  54. ১২:৪০ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ভোগাবে যেসব মহাসড়ক
  55. ১২:১০ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদ এলে প্রতিবছর চন্দ্রাতে কেন যানজট লেগে থাকে
  56. ১১:১৩ এএম, ১৬ মার্চ ২০২৬ আজই শুরু হচ্ছে ঈদযাত্রা, যানজট এড়াতে ধাপে ধাপে ছুটি হবে পোশাক কারখানা
  57. ০৯:৫৬ এএম, ১৬ মার্চ ২০২৬ শ্রীমঙ্গলে তীব্র যানজটে ভোগান্তি, বাইপাস সড়ক নির্মাণের দাবি
  58. ০৯:৪৬ এএম, ১৬ মার্চ ২০২৬ জানা গেলো সড়কে ঈদযাত্রায় বাস সংকটের কারণ
  59. ০৮:০৯ পিএম, ১৫ মার্চ ২০২৬ যে কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিবছর যানজট
  60. ০২:৫৮ পিএম, ১৫ মার্চ ২০২৬ যমুনা সেতুতে একদিনে ২ কোটি ২৭ লাখ টাকা টোল আদায়
  61. ১০:৪৮ এএম, ১৫ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গলার কাঁটা অটোরিকশা