ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ঈদযাত্রার চাপ নেই গাবতলীতে, সহজেই মিলছে টিকিট

অভিজিত রায় (কৌশিক) | প্রকাশিত: ১০:১৫ এএম, ১৮ মার্চ ২০২৬

আর মাত্র দুদিনের অপেক্ষা। এরপরই দেশজুড়ে উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এরই মধ্যে শুরু হয়েছে ঈদের টানা ছুটি। এবার দীর্ঘ ছুটি মেলায় অনেকেই আগেভাগে ঢাকা ছেড়েছেন। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এখনো ঢাকা ছাড়ছেন নগরবাসী। ফলে ভিড় বেড়েছে দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে।

তবে ব্যতিক্রম গাবতলী বাস টার্মিনালে। ঈদযাত্রাকে কেন্দ্র করে যেখানে ব্যস্ততা থাকার কথা, সেখানে ভিন্ন চিত্র দেখা গেছে। টার্মিনালে যাত্রী না থাকায় কাউন্টারে বসে অবসর সময় পার করছেন পরিবহন শ্রমিকরা।

বুধবার (১৮ মার্চ) সকালে সরেজমিনে দেখা যায়, গাবতলী বাস টার্মিনালে নেই যাত্রীদের ভিড়। অনেকটাই ফাঁকা বাস কাউন্টারগুলো। তবে বিগত কয়েকদিনের তুলনায় আজ যাত্রীর উপস্থিতি কিছুটা বেশি। যদিও অধিকাংশ কাউন্টারে যাত্রী নেই বললেই চলে।

কাউন্টারে দ্বায়িত্বরত পরিবহন শ্রমিকদের দেখা যায় যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করতে। এছাড়া সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের তৎপরতা চোখে পড়ার মতো। পাশাপাশি টার্মিনালে র‍্যাব ও পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় নজরদারি করতে দেখা গেছে।  

শ্যামলী পরিবহনের কাউন্টার মাস্টার মো. জিকু মল্লিক জাগো নিউজকে বলেন, আর বলেন না ভাই, আমাদের অবস্থা শেষ। ঈদের বাজার গতকাল থেকে যেগুলো অতিরিক্ত ট্রিপ যাচ্ছে তার কোনো কোনো ট্রিপে শুধু খরচের টাকা উঠছে। আবার কোনো গাড়িতে ৩-৪ হাজার টাকা করে লোকসান হচ্ছে, আসন খালি যাচ্ছে। এগুলো নন এসি গাড়ির অবস্থা। এসি গাড়িতে অবস্থা আরও খারাপ। ব্রান্ডের যতগুলো এসি গাড়ি গেছে অধিকাংশ গাড়িতেই আসন খালি গেছে।

jagonews24.com

গতকালের টিকিট বিক্রি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, গতকাল আমাদের অবস্থা খুবই খারাপ গেছে। তবে যেহেতু গার্মেন্টস ছুটি হয়েছে, সে হিসেবে গতকালের তুলনায় আজ কিছুটা যাত্রীর চাপ আছে।  

দেশ ট্রাভেলস পরিবহনের চালকের সহকারী অনিক মির্জা জাগো নিউজকে বলেন, যাত্রীর চাপ কিচ্ছু নাই এবার। একটা সময় গাবতলী আসলেই ভালো লাগতো। মানুষ গম গম করতো। যাত্রীরা এসে একটা টিকিটের জন্য রিকোয়েস্ট করতো, ভালো লাগতো। আজ ভোর সাড়ে ৫টা থেকে আছি- এখন পর্যন্ত কেউ এসে বলেনি ভাই একটা ছিট দেন। দোকানে বসে আছি, অথচ একসময় বসার সময় পেতাম না।

যাত্রীর চাপ না থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, মানুষ বিভিন্ন রুটে চলে যাচ্ছে। তাছাড়া সব জায়গা গাড়ির কাউন্টার হয়ে গেছে। মানুষ গাবতলীতে আসছে না। আমরা ভাবছিলাম আজকে অনেক চাপ হবে। কিন্তু কিছুই না, যাত্রী নেই।

সাতক্ষীরা লাইনের কাউন্টার মাস্টার নাম প্রকাশ না করে বলেন, বেচা-বিক্রির অবস্থা কী বলবো ভাই, যাত্রী অনেক কম। আগের ঈদগুলোতে যাত্রী এসে ভিড় করতো, এখন তেমন কোনো ভিড় নেই। আগাম যেসব টিকিট বিক্রি হয়েছে সেই যাত্রীগুলোই কাউন্টারে আসছেন। শিডিউলের বাইরে অতিরিক্ত গাড়ি ছাড়তে পারছি না। একে তো তেলের সমস্যা, যাত্রীরও চাপ নেই। এসব কারণে অতিরিক্ত গাড়ি ছাড়া হচ্ছে না।

আরও পড়ুন
ঈদযাত্রায় ট্রেনে উপচেপড়া ভিড়, ছাদেও তিল ধারণের ঠাঁই নেই 
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ফাঁকা, চন্দ্রায় যানবাহনের দীর্ঘ সারি 

গত কয়েকদিনের তুলনায় আজ যাত্রীর চাপ কেমন জানতে চাইলে তিনি বলেন, গতদিনের তুলনায় আজ একটু যাত্রীর চাপ আছে।

কথা হয় ঝিনাইদগামী রাসেলের সঙ্গে। জাগো নিউজকে তিনি বলেন, কাউন্টারে আসলাম কেবলই, এখনো টিকিট কাটিনি।

এখন টিকিট পাবেন কি না জানতে চাইলে তিনি বলেন, টিকিট অ্যাভেইলেবল, ডাকাডাকি করছে। কাউন্টারে খোঁজ নিয়েছি, টিকিট আছে।  

jagonews24.com

বগুড়ার যাত্রী মো. রাসেল আহমেদ বলেন, মাত্রই কাউন্টারে আসলাম। এখনো টিকিট কাটা হয়নি। টিকিট পাবো আশা করি।

দিনাজপুরের যাত্রী সালমান বলেন, দুদিন আগে অনলাইন থেকে টিকিট কেটেছি, কোনো ধরনের ঝামেলায় পড়তে হয়নি। আগে যেমন অগ্রিম টিকিট ছাড়ার পর পর অনলাইনে ঢুকলেই দেখা যেত টিকিট নেই। কিন্তু এবার ইজিলি টিকিট পেয়েছি। আমি যখন টিকিট কেটেছি তখনও গাড়িতে আরও আসন খালি ছিল। টিকিট কাটতে এবার কোনো ভোগান্তি পোহাতে হয়নি।

যশোরের যাত্রী মো. টিটুল বলেন, সাড়ে ৯টার সময় গাড়ি। একটু আগেই কাউন্টারে এসেছি। এসেই টিকিট পেয়েছি। কোনো ঝামেলায় পড়তে হয়নি। তবে ঈদের সময় বলে ভাড়া কিছুটা বেশি নিয়েছে।  

কেআর/কেএসআর

টাইমলাইন

  1. ১১:৪৫ এএম, ১৮ মার্চ ২০২৬ পাটুরিয়া-দৌলতদিয়ায় যাত্রীর চাপ বাড়লেও ভোগান্তি নেই
  2. ১০:১৬ এএম, ১৮ মার্চ ২০২৬ চাঁদপুরে স্থায়ী টার্মিনাল না থাকায় ঈদযাত্রায় বিড়ম্বনা
  3. ১০:১৫ এএম, ১৮ মার্চ ২০২৬ ঈদযাত্রার চাপ নেই গাবতলীতে, সহজেই মিলছে টিকিট
  4. ০৯:৫৯ এএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ফাঁকা, চন্দ্রায় যানবাহনের দীর্ঘ সারি
  5. ০৯:৪৯ এএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: যাত্রীর চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
  6. ০৯:০২ এএম, ১৮ মার্চ ২০২৬ এবারের ঈদযাত্রা স্বস্তির হবে: সেতু প্রতিমন্ত্রী
  7. ০৮:৩৫ এএম, ১৮ মার্চ ২০২৬ কমলাপুরে কড়াকড়ি: তিন ধাপে যাচাই শেষে প্রবেশের অনুমতি
  8. ০৮:৩৪ এএম, ১৮ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ট্রেনে উপচেপড়া ভিড়, ছাদেও তিল ধারণের ঠাঁই নেই
  9. ০৮:২১ এএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৬ হাজার যানবাহন পারাপার
  10. ০৮:১৯ এএম, ১৮ মার্চ ২০২৬ সাভারে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, দুই কাউন্টারকে জরিমানা
  11. ১০:০২ পিএম, ১৭ মার্চ ২০২৬ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
  12. ১০:০০ পিএম, ১৭ মার্চ ২০২৬ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
  13. ০৮:৩০ পিএম, ১৭ মার্চ ২০২৬ দৌলতদিয়ায় যাত্রী-যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
  14. ০৭:৪৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ ফাঁকা পাটুরিয়া ঘাট, গাড়ির অপেক্ষায় ফেরি
  15. ০৫:৩৯ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট নেই, বাড়তি ভাড়ার অভিযোগ
  16. ০৪:৩০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে
  17. ০৪:২৯ পিএম, ১৭ মার্চ ২০২৬ সদরঘাটে যাত্রীর চাপ বাড়ছে, ফ্রি কুলি ও ট্রলি সুবিধায় স্বস্তি
  18. ০৩:৫৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ মহাসড়ক নিয়ে দ্রুত সুখবর পাবে দক্ষিণাঞ্চলবাসী: সড়কমন্ত্রী
  19. ০৩:৫৪ পিএম, ১৭ মার্চ ২০২৬ আকাশপথে স্বস্তির ঈদযাত্রা, চাহিদা বেশি সৈয়দপুর-যশোরের টিকিটের
  20. ০২:১০ পিএম, ১৭ মার্চ ২০২৬ নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থার নির্দেশ প্রতিমন্ত্রীর
  21. ০১:৫৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রা নিরাপদ রাখতে ৩ স্তরের নিরাপত্তা র‍্যাবের, মাঠে ৩২ টিম
  22. ০১:৫৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ ভোগান্তি নেই পাটুরিয়া ফেরিঘাটে, নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ
  23. ০১:৪০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা, চেকপোস্ট-টহলে র‍্যাব-পুলিশ
  24. ০১:১৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ সদরঘাটে যাত্রী নিরাপত্তায় তল্লাশি জোরদার
  25. ১২:৫৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ ট্রেনে ঈদের ফিরতি যাত্রা: ২৮ মার্চের টিকিট মিলবে বুধবার
  26. ১২:৪৪ পিএম, ১৭ মার্চ ২০২৬ ‘কত টাকা লাগবে জানতে চেয়েছিলাম, বললো ফ্রি’, অবাক রাইফা
  27. ১২:৪০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে
  28. ১২:৩৬ পিএম, ১৭ মার্চ ২০২৬ যানজট নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ
  29. ১২:৩৩ পিএম, ১৭ মার্চ ২০২৬ নারায়ণগঞ্জে অধিক মূল্যে বাসের টিকিট বিক্রি, জরিমানা
  30. ১২:২৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ যাত্রীর চাপহীন নির্বিঘ্ন ঈদযাত্রা
  31. ১২:২১ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে গাজীপুর ছাড়ছেন ঘরমুখী মানুষ
  32. ১১:২১ এএম, ১৭ মার্চ ২০২৬ ‘ট্রেনের টিকিট পাইনি, তাই বাসে যাচ্ছি’
  33. ১১:১১ এএম, ১৭ মার্চ ২০২৬ যাত্রী সংকটে বাস, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক
  34. ১১:১১ এএম, ১৭ মার্চ ২০২৬ ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত, সবাই একই পরিবারের
  35. ১১:০৩ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রার আরেক নাম ‘মৃত্যুর মিছিল’
  36. ১০:০৫ এএম, ১৭ মার্চ ২০২৬ অব্যবস্থাপনা আর দখলে বগুড়া শহরে তীব্র যানজট
  37. ০৯:৩৯ এএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা
  38. ০৯:২৫ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে নারায়ণগঞ্জ ছাড়ছে মানুষ
  39. ০৯:১৮ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রা: কমিউটার ট্রেনের টিকিট পেতে দীর্ঘ লাইন
  40. ০৮:৪৮ এএম, ১৭ মার্চ ২০২৬ কমলাপুরে ঘরমুখো মানুষের স্রোত
  41. ০৮:২২ এএম, ১৭ মার্চ ২০২৬ যমুনা সেতু দিয়ে একদিনে ৩৫ হাজার গাড়ি পারাপার
  42. ০৮:২১ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদে বাড়ি ফেরা: বাস-রিকশা-মোটরবাইকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ
  43. ০৮:১৮ এএম, ১৭ মার্চ ২০২৬ যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, একদিনে টোল ৩ কোটি
  44. ০৮:০৭ এএম, ১৭ মার্চ ২০২৬ ঝুঁকি জেনেও মোটরসাইকেলে ২০ লাখ পরিবারের ঈদযাত্রা
  45. ০৮:০৭ এএম, ১৭ মার্চ ২০২৬ যানজটপ্রবণ ২৬০ জায়গা চিহ্নিত করা হয়েছে: সেতুমন্ত্রী
  46. ০৮:৫৩ পিএম, ১৬ মার্চ ২০২৬ সন্ধ্যার পর দূরপাল্লার বাসে চাপ বেড়েছে, কাউন্টারে ভিড়
  47. ০৫:৪৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ অফিস শেষে ঢাকা ছাড়ছেন অনেকে, পথে পথে তীব্র যানজট
  48. ০৫:০৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদযাত্রায় বড় কোনো চ্যালেঞ্জ নেই, সেবা নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়েছে
  49. ০৪:১৯ পিএম, ১৬ মার্চ ২০২৬ ইউরোপ-আমেরিকা যাত্রায় যুদ্ধের ধাক্কা, ভাড়া বেড়েছে কয়েকগুণ
  50. ০৪:০১ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদে সদরঘাটে কুলি সেবা ফ্রি, থাকবে ২০০ স্বেচ্ছাসেবক
  51. ০৩:৪৫ পিএম, ১৬ মার্চ ২০২৬ সদরঘাটে ফ্রি হুইলচেয়ার সেবা, সহজে লঞ্চে উঠতে পেরে খুশি রোকেয়া বেগম
  52. ০২:২৪ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদে যাত্রীসেবায় প্রস্তুত সদরঘাট, বাড়ি ফিরবেন প্রায় ১০ লাখ মানুষ
  53. ০১:৫৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ সদরঘাটে হয়রানি বন্ধে বিশেষ উদ্যোগ, ভাড়া কমছে ১০ শতাংশ
  54. ০১:০৭ পিএম, ১৬ মার্চ ২০২৬ চাপ বেড়েছে যমুনা সেতু মহাসড়কে, একদিনে টোল ২ কোটি ৩৯ লাখ
  55. ১২:৪০ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ভোগাবে যেসব মহাসড়ক
  56. ১২:১০ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদ এলে প্রতিবছর চন্দ্রাতে কেন যানজট লেগে থাকে
  57. ১১:১৩ এএম, ১৬ মার্চ ২০২৬ আজই শুরু হচ্ছে ঈদযাত্রা, যানজট এড়াতে ধাপে ধাপে ছুটি হবে পোশাক কারখানা
  58. ০৯:৫৬ এএম, ১৬ মার্চ ২০২৬ শ্রীমঙ্গলে তীব্র যানজটে ভোগান্তি, বাইপাস সড়ক নির্মাণের দাবি
  59. ০৯:৪৬ এএম, ১৬ মার্চ ২০২৬ জানা গেলো সড়কে ঈদযাত্রায় বাস সংকটের কারণ
  60. ০৮:০৯ পিএম, ১৫ মার্চ ২০২৬ যে কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিবছর যানজট
  61. ০২:৫৮ পিএম, ১৫ মার্চ ২০২৬ যমুনা সেতুতে একদিনে ২ কোটি ২৭ লাখ টাকা টোল আদায়
  62. ১০:৪৮ এএম, ১৫ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গলার কাঁটা অটোরিকশা