ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

কমলাপুরে কড়াকড়ি: তিন ধাপে যাচাই শেষে প্রবেশের অনুমতি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৩৫ এএম, ১৮ মার্চ ২০২৬

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিনাটিকিটের যাত্রী ঠেকাতে রাজধানীর কমলাপুর স্টেশন ঘিরে দেওয়া হয়েছে বাঁশের বেড়া। যেনো টিকিট ছাড়া কেউ স্টেশনে প্রবেশ করতে পারে না। তিন ধাপে টিকিট যাচাই শেষে প্ল্যাটফর্মে প্রবেশের অনুমতি দিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে বিনা টিকিটে কেউ ট্রেনে ভ্রমণের সুযোগ পাচ্ছেন না।

বুধবার (১৮ মার্চ) ভোর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে এই কঠোর তদারকি দেখা গেছে। স্টেশনের প্রবেশপথ, প্ল্যাটফর্মের আগে এবং ট্রেনে ওঠার আগে এই তিন ধাপে টিকিট পরীক্ষা করা হচ্ছে। কোনো যাত্রীর কাছে বৈধ টিকিট না থাকলে তাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

তবে কেউ কেউ প্রথম ধাপ পার হয়ে ভেতরে ঢুকলেও পরবর্তী ধাপে এসে আটকে যাচ্ছেন। এ অবস্থায় তাদের স্ট্যান্ডিং বা দাঁড়িয়ে যাওয়ার টিকিট কেটে তবেই স্টেশনে প্রবেশের অনুমতি মিলছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের এক কর্মকর্তা বলেন, ঈদযাত্রাকে সুশৃঙ্খল রাখতে আমরা আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছি। বিনা টিকিটে কেউ কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে পারবে না। এছাড়া বিনা টিকিটে ভ্রমণ করা আইনত দণ্ডনীয় অপরাধ।

এদিন কথা হয় ইয়ারুল ইসলামের সঙ্গে। তিনি অনলাইনে টিকিট কিনতে পারেননি। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী বলেন, আমি নীলসাগর এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটার জন্য একাধিকবার চেষ্টা করেছি, কিন্তু বারবারই সার্ভার ডাউন পেয়েছি। হয়তো একসঙ্গে অনেকেই প্রবেশের চেষ্টা করছিল, তাই অতিরিক্ত চাপ থাকায় প্রবেশ করতে পারিনি। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম ট্রেনের ছাদে উঠেই গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেব। কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে প্রথম ধাপে মানবিক দিক বিবেচনায় প্রবেশের অনুমতি দেওয়া হলেও দ্বিতীয় ধাপে এসে আটকে দেওয়া হয়। পরে আমাকে একটি স্ট্যান্ডিং টিকিট দেওয়া হয়েছে। সেটি নিয়েই এখন বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হবো।

একই অভিজ্ঞতার কথা জানান শরিফুল ইসলাম। তিনি পারাবত এক্সপ্রেস ট্রেনে সিলেট যাবেন, কিন্তু আগে থেকে টিকিট কাটতে পারেননি। স্টেশনে আসার পর টিটিই এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী তাকে আটকে দেন। পরে স্ট্যান্ডিং টিকিট কেটে কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের অনুমতি পেয়েছেন।

ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) আফতাব বলেন, আমাদের এখানে বেশ কয়েকটি কাউন্টার খোলা রাখা হয়েছে। ট্রেন ছাড়ার আগ মুহূর্তেও যাত্রীরা স্ট্যান্ডিং টিকিট নিতে পারছেন। মোট বিক্রি হওয়া টিকিটের ২৫ শতাংশ পর্যন্ত স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। এতে যারা আসন পাবেন না, তারাও দাঁড়িয়ে নিজ নিজ গন্তব্যে যেতে পারবেন।

রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানায়, কেউ যদি বিনা টিকিটে স্টেশনে প্রবেশের চেষ্টা করেন, তাহলে সঙ্গে সঙ্গে তাকে আটকে দেওয়া হচ্ছে বা স্টেশন এলাকা থেকে বের করে দেওয়া হচ্ছে।

ঈদকে কেন্দ্র করে প্রতিদিনই হাজার হাজার মানুষ রাজধানী ছাড়ছেন। যাত্রীদের ভিড় সামাল দিতে কমলাপুর রেলওয়ে স্টেশনে নিরাপত্তা ও তদারকি জোরদার করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, শৃঙ্খলাবদ্ধ ঈদযাত্রা নিশ্চিত করতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইএআর/জেএইচ

টাইমলাইন

  1. ০৯:৫৯ এএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ফাঁকা, চন্দ্রায় যানবাহনের দীর্ঘ সারি
  2. ০৯:৪৯ এএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: যাত্রীর চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
  3. ০৯:০২ এএম, ১৮ মার্চ ২০২৬ এবারের ঈদযাত্রা স্বস্তির হবে: সেতু প্রতিমন্ত্রী
  4. ০৮:৩৫ এএম, ১৮ মার্চ ২০২৬ কমলাপুরে কড়াকড়ি: তিন ধাপে যাচাই শেষে প্রবেশের অনুমতি
  5. ০৮:৩৪ এএম, ১৮ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ট্রেনে উপচেপড়া ভিড়, ছাদেও তিল ধারণের ঠাঁই নেই
  6. ০৮:২১ এএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৬ হাজার যানবাহন পারাপার
  7. ০৮:১৯ এএম, ১৮ মার্চ ২০২৬ সাভারে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, দুই কাউন্টারকে জরিমানা
  8. ১০:০২ পিএম, ১৭ মার্চ ২০২৬ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
  9. ১০:০০ পিএম, ১৭ মার্চ ২০২৬ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
  10. ০৮:৩০ পিএম, ১৭ মার্চ ২০২৬ দৌলতদিয়ায় যাত্রী-যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
  11. ০৭:৪৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ ফাঁকা পাটুরিয়া ঘাট, গাড়ির অপেক্ষায় ফেরি
  12. ০৫:৩৯ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট নেই, বাড়তি ভাড়ার অভিযোগ
  13. ০৪:৩০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে
  14. ০৪:২৯ পিএম, ১৭ মার্চ ২০২৬ সদরঘাটে যাত্রীর চাপ বাড়ছে, ফ্রি কুলি ও ট্রলি সুবিধায় স্বস্তি
  15. ০৩:৫৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ মহাসড়ক নিয়ে দ্রুত সুখবর পাবে দক্ষিণাঞ্চলবাসী: সড়কমন্ত্রী
  16. ০৩:৫৪ পিএম, ১৭ মার্চ ২০২৬ আকাশপথে স্বস্তির ঈদযাত্রা, চাহিদা বেশি সৈয়দপুর-যশোরের টিকিটের
  17. ০২:১০ পিএম, ১৭ মার্চ ২০২৬ নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থার নির্দেশ প্রতিমন্ত্রীর
  18. ০১:৫৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রা নিরাপদ রাখতে ৩ স্তরের নিরাপত্তা র‍্যাবের, মাঠে ৩২ টিম
  19. ০১:৫৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ ভোগান্তি নেই পাটুরিয়া ফেরিঘাটে, নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ
  20. ০১:৪০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা, চেকপোস্ট-টহলে র‍্যাব-পুলিশ
  21. ০১:১৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ সদরঘাটে যাত্রী নিরাপত্তায় তল্লাশি জোরদার
  22. ১২:৫৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ ট্রেনে ঈদের ফিরতি যাত্রা: ২৮ মার্চের টিকিট মিলবে বুধবার
  23. ১২:৪৪ পিএম, ১৭ মার্চ ২০২৬ ‘কত টাকা লাগবে জানতে চেয়েছিলাম, বললো ফ্রি’, অবাক রাইফা
  24. ১২:৪০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে
  25. ১২:৩৬ পিএম, ১৭ মার্চ ২০২৬ যানজট নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ
  26. ১২:৩৩ পিএম, ১৭ মার্চ ২০২৬ নারায়ণগঞ্জে অধিক মূল্যে বাসের টিকিট বিক্রি, জরিমানা
  27. ১২:২৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ যাত্রীর চাপহীন নির্বিঘ্ন ঈদযাত্রা
  28. ১২:২১ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে গাজীপুর ছাড়ছেন ঘরমুখী মানুষ
  29. ১১:২১ এএম, ১৭ মার্চ ২০২৬ ‘ট্রেনের টিকিট পাইনি, তাই বাসে যাচ্ছি’
  30. ১১:১১ এএম, ১৭ মার্চ ২০২৬ যাত্রী সংকটে বাস, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক
  31. ১১:১১ এএম, ১৭ মার্চ ২০২৬ ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত, সবাই একই পরিবারের
  32. ১১:০৩ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রার আরেক নাম ‘মৃত্যুর মিছিল’
  33. ১০:০৫ এএম, ১৭ মার্চ ২০২৬ অব্যবস্থাপনা আর দখলে বগুড়া শহরে তীব্র যানজট
  34. ০৯:৩৯ এএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা
  35. ০৯:২৫ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে নারায়ণগঞ্জ ছাড়ছে মানুষ
  36. ০৯:১৮ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রা: কমিউটার ট্রেনের টিকিট পেতে দীর্ঘ লাইন
  37. ০৮:৪৮ এএম, ১৭ মার্চ ২০২৬ কমলাপুরে ঘরমুখো মানুষের স্রোত
  38. ০৮:২২ এএম, ১৭ মার্চ ২০২৬ যমুনা সেতু দিয়ে একদিনে ৩৫ হাজার গাড়ি পারাপার
  39. ০৮:২১ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদে বাড়ি ফেরা: বাস-রিকশা-মোটরবাইকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ
  40. ০৮:১৮ এএম, ১৭ মার্চ ২০২৬ যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, একদিনে টোল ৩ কোটি
  41. ০৮:০৭ এএম, ১৭ মার্চ ২০২৬ ঝুঁকি জেনেও মোটরসাইকেলে ২০ লাখ পরিবারের ঈদযাত্রা
  42. ০৮:০৭ এএম, ১৭ মার্চ ২০২৬ যানজটপ্রবণ ২৬০ জায়গা চিহ্নিত করা হয়েছে: সেতুমন্ত্রী
  43. ০৮:৫৩ পিএম, ১৬ মার্চ ২০২৬ সন্ধ্যার পর দূরপাল্লার বাসে চাপ বেড়েছে, কাউন্টারে ভিড়
  44. ০৫:৪৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ অফিস শেষে ঢাকা ছাড়ছেন অনেকে, পথে পথে তীব্র যানজট
  45. ০৫:০৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদযাত্রায় বড় কোনো চ্যালেঞ্জ নেই, সেবা নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়েছে
  46. ০৪:১৯ পিএম, ১৬ মার্চ ২০২৬ ইউরোপ-আমেরিকা যাত্রায় যুদ্ধের ধাক্কা, ভাড়া বেড়েছে কয়েকগুণ
  47. ০৪:০১ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদে সদরঘাটে কুলি সেবা ফ্রি, থাকবে ২০০ স্বেচ্ছাসেবক
  48. ০৩:৪৫ পিএম, ১৬ মার্চ ২০২৬ সদরঘাটে ফ্রি হুইলচেয়ার সেবা, সহজে লঞ্চে উঠতে পেরে খুশি রোকেয়া বেগম
  49. ০২:২৪ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদে যাত্রীসেবায় প্রস্তুত সদরঘাট, বাড়ি ফিরবেন প্রায় ১০ লাখ মানুষ
  50. ০১:৫৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ সদরঘাটে হয়রানি বন্ধে বিশেষ উদ্যোগ, ভাড়া কমছে ১০ শতাংশ
  51. ০১:০৭ পিএম, ১৬ মার্চ ২০২৬ চাপ বেড়েছে যমুনা সেতু মহাসড়কে, একদিনে টোল ২ কোটি ৩৯ লাখ
  52. ১২:৪০ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ভোগাবে যেসব মহাসড়ক
  53. ১২:১০ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদ এলে প্রতিবছর চন্দ্রাতে কেন যানজট লেগে থাকে
  54. ১১:১৩ এএম, ১৬ মার্চ ২০২৬ আজই শুরু হচ্ছে ঈদযাত্রা, যানজট এড়াতে ধাপে ধাপে ছুটি হবে পোশাক কারখানা
  55. ০৯:৫৬ এএম, ১৬ মার্চ ২০২৬ শ্রীমঙ্গলে তীব্র যানজটে ভোগান্তি, বাইপাস সড়ক নির্মাণের দাবি
  56. ০৯:৪৬ এএম, ১৬ মার্চ ২০২৬ জানা গেলো সড়কে ঈদযাত্রায় বাস সংকটের কারণ
  57. ০৮:০৯ পিএম, ১৫ মার্চ ২০২৬ যে কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিবছর যানজট
  58. ০২:৫৮ পিএম, ১৫ মার্চ ২০২৬ যমুনা সেতুতে একদিনে ২ কোটি ২৭ লাখ টাকা টোল আদায়
  59. ১০:৪৮ এএম, ১৫ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গলার কাঁটা অটোরিকশা