খালেদাকে হয়রানি করতেই গ্রেফতারি পরোয়ানা : রিজভী
খালেদা জিয়াকে মানসিকভাবে হয়রানি করার উদ্দেশে তার বিরুদ্ধে গ্রেফতারি জারি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিব রিজভী।
বুধবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী।
রিজভী বলেন, সরকার আতঙ্কের মধ্যে আছে। এ আতঙ্ক থেকে এবং পতন আসন্ন জেনে ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলা ও প্রেপ্তারি পরোয়ানা দেয়া হয়েছে। এ মামলা হীন রাজনৈতিক মিথ্যা এবং বানোয়াট।
তিনি আরো বলেন, মামলা দিয়ে খালেদা জিয়াকে কখনোই দুর্বল করা যাবে না। তাকে আগেও দুর্বল করতে পারেননি, এখনো পারছেন না, ভবিষ্যতেও পারবেন না। এ দেশের আপামর জনগোষ্ঠী সকলেই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ।
এমএম/এআরএস/এবিএস