দৌলতদিয়ায় নদীতে পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা
ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে যায় বাসটি। ছবি-সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস।
বুধবার (২৫ মার্চ) বিকেলে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করলেও বহু হতাহতের আশঙ্কা রয়েছে।

সবশেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকাজে যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আরও পড়ুন
রাজবাড়ীতে মানুষ ডুবলে ডুবুরি আসে ফরিদপুর থেকে
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বাসটি নদীতে পড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
রুবেলুর রহমান/এসআর/এএসএম