ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

উত্তরে এবার স্বস্তির ঈদযাত্রা

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০১:৫২ পিএম, ১৮ মার্চ ২০২৬

ঈদে স্বজনের সান্নিধ্য পেতে বাড়ির পথে ছুটছে মানুষ। তবে এবার যমুনা সেতুর পশ্চিমে সিরাজগঞ্জ মহাসড়কে ঈদযাত্রার চিত্র আগের চেয়ে ভিন্ন। মহাসড়কে সেই চিরচেনা যানজট নেই। নেই ঘরেফেরা মানুষের হুড়োহুড়ি। বাসে গাদাগাদি আর ছাদে যাত্রীও তেমনটা চোখে পড়ছে না এবার। উত্তরের মহাসড়কে এসব ভোগান্তি লাঘবে ১১টি উড়াল সেতু ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জের সার্ভিস সড়কগুলো বড় ভূমিকা রাখছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।

অপরদিকে গণপরিবহনের পাশাপাশি ঘরমুখো মানুষগুলো জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপ ভ্যানে করেও গন্তব্যে যাচ্ছেন। তবে যানজটের কারণে থামতে হচ্ছে না কোথাও।

মঙ্গলবার (১৭ মার্চ) থেকেই শুরু হয়েছে সাতদিনের সরকারি ছুটি। ফলে সোমবার অফিস শেষ করেই সরকারি চাকরিজীবীদের বেশিরভাগই ঢাকা ছাড়তে শুরু করেছেন। আর বাকিরা আজ রওনা হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) সকালে সেতু পশ্চিম কড্ডার মোড় এলাকায় গেলে দেখা যায়, পরিবারের সঙ্গে ঈদ করতে উত্তরের ঘরমুখো মানুষ ঢাকা ছেড়ে আসছেন। এতে মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়েছে। তবে কোথাও কোনো যানজটের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে মহাসড়কে দূরপাল্লার বাসের পাশাপাশি বেড়েছে ব্যক্তিগত গাড়ির চলাচল। সড়কে বিপুলসংখ্যক মোটরসাইকেল ও প্রাইভেটকার চলতে দেখা গেছে। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়ক ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

ঢাকা থেকে সিরাজগঞ্জ ফেরা সাগর সেখ জাগো নিউজকে বলেন, প্রথমবারের মতো ঈদে এবার স্বস্তিতে ফিরতে পারলাম। বিগত সময়ে যানজট ছাড়া বাড়ি ফেরা হতো না। তবে তাকে অতিরিক্ত বাস ভাড়া গুনতে হয়েছে বলে তিনি দাবি করেন।

উত্তরে এবার স্বস্তির ঈদযাত্রা

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জাগো নিউজকে বলেন, গত ২৪ ঘণ্টায় সেতু পারাপার হয়েছে ৪৬ হাজার ৯৪৩টি পরিবহন। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, উত্তরের মহাসড়কে যানবাহন চলাচল বাড়লেও এখন পর্যন্ত কোনো যানজট সৃষ্টি হয়নি। সেতুর উপরে ছোট খাটো দুয়েকটা দুর্ঘটনা ঘটলেও আমরা সেটা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছি। ফলে কোনো প্রকার পরিবহন জট তৈরি হচ্ছে না।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জাগো নিউজকে বলেন, এবার উত্তরের ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ। যানজট ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে আগে থেকেই জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু জাগো নিউজকে বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তায় জেলা পুলিশের সাড়ে ছয়শো সদস্য কাজ করছেন। এছাড়া হাইওয়ে পুলিশ ও অন্যান্য বাহিনী সড়কে রয়েছে।

তিনি বলেন, উত্তরে যানবাহন চলাচল নিরবচ্ছিন্ন রাখতে এবার তিনটি ভ্রাম্যমাণ ওয়ার্কশপ ২৪ ঘণ্টা চালু রাখা হয়েছে। যার মাধ্যমে সড়কে কোনো গাড়ি নষ্ট বা বিকল হলে বিনামূল্যে তাৎক্ষণিকভাবে তা মেরামত করা হচ্ছে। এছাড়া জরুরি তেল সরবরাহের ব্যবস্থা করেছেন তারা।

এম এ মালেক/এফএ/এমএস

টাইমলাইন

  1. ০২:৫৭ পিএম, ১৮ মার্চ ২০২৬ সড়ক পরিস্থিতি দেখতে গাজীপুরে প্রতিমন্ত্রী টুকু
  2. ০১:৫২ পিএম, ১৮ মার্চ ২০২৬ উত্তরে এবার স্বস্তির ঈদযাত্রা
  3. ০১:৪৮ পিএম, ১৮ মার্চ ২০২৬ যমুনা সেতুতে একদিনে টোল আদায় ৩ কোটি ৩৯ লাখ
  4. ১২:০৮ পিএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ
  5. ১১:৫২ এএম, ১৮ মার্চ ২০২৬ বাড়তি ভাড়ার সঙ্গে যানজট, সায়েদাবাদে ঘরমুখো মানুষের ভোগান্তি
  6. ১১:৪৫ এএম, ১৮ মার্চ ২০২৬ পাটুরিয়া-দৌলতদিয়ায় যাত্রীর চাপ বাড়লেও ভোগান্তি নেই
  7. ১০:১৬ এএম, ১৮ মার্চ ২০২৬ চাঁদপুরে স্থায়ী টার্মিনাল না থাকায় ঈদযাত্রায় বিড়ম্বনা
  8. ১০:১৫ এএম, ১৮ মার্চ ২০২৬ ঈদযাত্রার চাপ নেই গাবতলীতে, সহজেই মিলছে টিকিট
  9. ০৯:৫৯ এএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ফাঁকা, চন্দ্রায় যানবাহনের দীর্ঘ সারি
  10. ০৯:৪৯ এএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: যাত্রীর চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
  11. ০৯:০২ এএম, ১৮ মার্চ ২০২৬ এবারের ঈদযাত্রা স্বস্তির হবে: সেতু প্রতিমন্ত্রী
  12. ০৮:৩৫ এএম, ১৮ মার্চ ২০২৬ কমলাপুরে কড়াকড়ি: তিন ধাপে যাচাই শেষে প্রবেশের অনুমতি
  13. ০৮:৩৪ এএম, ১৮ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ট্রেনে উপচেপড়া ভিড়, ছাদেও তিল ধারণের ঠাঁই নেই
  14. ০৮:২১ এএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৬ হাজার যানবাহন পারাপার
  15. ০৮:১৯ এএম, ১৮ মার্চ ২০২৬ সাভারে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, দুই কাউন্টারকে জরিমানা
  16. ১০:০২ পিএম, ১৭ মার্চ ২০২৬ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
  17. ১০:০০ পিএম, ১৭ মার্চ ২০২৬ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
  18. ০৮:৩০ পিএম, ১৭ মার্চ ২০২৬ দৌলতদিয়ায় যাত্রী-যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
  19. ০৭:৪৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ ফাঁকা পাটুরিয়া ঘাট, গাড়ির অপেক্ষায় ফেরি
  20. ০৫:৩৯ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট নেই, বাড়তি ভাড়ার অভিযোগ
  21. ০৪:৩০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে
  22. ০৪:২৯ পিএম, ১৭ মার্চ ২০২৬ সদরঘাটে যাত্রীর চাপ বাড়ছে, ফ্রি কুলি ও ট্রলি সুবিধায় স্বস্তি
  23. ০৩:৫৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ মহাসড়ক নিয়ে দ্রুত সুখবর পাবে দক্ষিণাঞ্চলবাসী: সড়কমন্ত্রী
  24. ০৩:৫৪ পিএম, ১৭ মার্চ ২০২৬ আকাশপথে স্বস্তির ঈদযাত্রা, চাহিদা বেশি সৈয়দপুর-যশোরের টিকিটের
  25. ০২:১০ পিএম, ১৭ মার্চ ২০২৬ নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থার নির্দেশ প্রতিমন্ত্রীর
  26. ০১:৫৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রা নিরাপদ রাখতে ৩ স্তরের নিরাপত্তা র‍্যাবের, মাঠে ৩২ টিম
  27. ০১:৫৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ ভোগান্তি নেই পাটুরিয়া ফেরিঘাটে, নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ
  28. ০১:৪০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা, চেকপোস্ট-টহলে র‍্যাব-পুলিশ
  29. ০১:১৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ সদরঘাটে যাত্রী নিরাপত্তায় তল্লাশি জোরদার
  30. ১২:৫৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ ট্রেনে ঈদের ফিরতি যাত্রা: ২৮ মার্চের টিকিট মিলবে বুধবার
  31. ১২:৪৪ পিএম, ১৭ মার্চ ২০২৬ ‘কত টাকা লাগবে জানতে চেয়েছিলাম, বললো ফ্রি’, অবাক রাইফা
  32. ১২:৪০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে
  33. ১২:৩৬ পিএম, ১৭ মার্চ ২০২৬ যানজট নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ
  34. ১২:৩৩ পিএম, ১৭ মার্চ ২০২৬ নারায়ণগঞ্জে অধিক মূল্যে বাসের টিকিট বিক্রি, জরিমানা
  35. ১২:২৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ যাত্রীর চাপহীন নির্বিঘ্ন ঈদযাত্রা
  36. ১২:২১ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে গাজীপুর ছাড়ছেন ঘরমুখী মানুষ
  37. ১১:২১ এএম, ১৭ মার্চ ২০২৬ ‘ট্রেনের টিকিট পাইনি, তাই বাসে যাচ্ছি’
  38. ১১:১১ এএম, ১৭ মার্চ ২০২৬ যাত্রী সংকটে বাস, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক
  39. ১১:১১ এএম, ১৭ মার্চ ২০২৬ ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত, সবাই একই পরিবারের
  40. ১১:০৩ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রার আরেক নাম ‘মৃত্যুর মিছিল’
  41. ১০:০৫ এএম, ১৭ মার্চ ২০২৬ অব্যবস্থাপনা আর দখলে বগুড়া শহরে তীব্র যানজট
  42. ০৯:৩৯ এএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা
  43. ০৯:২৫ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে নারায়ণগঞ্জ ছাড়ছে মানুষ
  44. ০৯:১৮ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রা: কমিউটার ট্রেনের টিকিট পেতে দীর্ঘ লাইন
  45. ০৮:৪৮ এএম, ১৭ মার্চ ২০২৬ কমলাপুরে ঘরমুখো মানুষের স্রোত
  46. ০৮:২২ এএম, ১৭ মার্চ ২০২৬ যমুনা সেতু দিয়ে একদিনে ৩৫ হাজার গাড়ি পারাপার
  47. ০৮:২১ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদে বাড়ি ফেরা: বাস-রিকশা-মোটরবাইকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ
  48. ০৮:১৮ এএম, ১৭ মার্চ ২০২৬ যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, একদিনে টোল ৩ কোটি
  49. ০৮:০৭ এএম, ১৭ মার্চ ২০২৬ ঝুঁকি জেনেও মোটরসাইকেলে ২০ লাখ পরিবারের ঈদযাত্রা
  50. ০৮:০৭ এএম, ১৭ মার্চ ২০২৬ যানজটপ্রবণ ২৬০ জায়গা চিহ্নিত করা হয়েছে: সেতুমন্ত্রী
  51. ০৮:৫৩ পিএম, ১৬ মার্চ ২০২৬ সন্ধ্যার পর দূরপাল্লার বাসে চাপ বেড়েছে, কাউন্টারে ভিড়
  52. ০৫:৪৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ অফিস শেষে ঢাকা ছাড়ছেন অনেকে, পথে পথে তীব্র যানজট
  53. ০৫:০৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদযাত্রায় বড় কোনো চ্যালেঞ্জ নেই, সেবা নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়েছে
  54. ০৪:১৯ পিএম, ১৬ মার্চ ২০২৬ ইউরোপ-আমেরিকা যাত্রায় যুদ্ধের ধাক্কা, ভাড়া বেড়েছে কয়েকগুণ
  55. ০৪:০১ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদে সদরঘাটে কুলি সেবা ফ্রি, থাকবে ২০০ স্বেচ্ছাসেবক
  56. ০৩:৪৫ পিএম, ১৬ মার্চ ২০২৬ সদরঘাটে ফ্রি হুইলচেয়ার সেবা, সহজে লঞ্চে উঠতে পেরে খুশি রোকেয়া বেগম
  57. ০২:২৪ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদে যাত্রীসেবায় প্রস্তুত সদরঘাট, বাড়ি ফিরবেন প্রায় ১০ লাখ মানুষ
  58. ০১:৫৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ সদরঘাটে হয়রানি বন্ধে বিশেষ উদ্যোগ, ভাড়া কমছে ১০ শতাংশ
  59. ০১:০৭ পিএম, ১৬ মার্চ ২০২৬ চাপ বেড়েছে যমুনা সেতু মহাসড়কে, একদিনে টোল ২ কোটি ৩৯ লাখ
  60. ১২:৪০ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ভোগাবে যেসব মহাসড়ক
  61. ১২:১০ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদ এলে প্রতিবছর চন্দ্রাতে কেন যানজট লেগে থাকে
  62. ১১:১৩ এএম, ১৬ মার্চ ২০২৬ আজই শুরু হচ্ছে ঈদযাত্রা, যানজট এড়াতে ধাপে ধাপে ছুটি হবে পোশাক কারখানা
  63. ০৯:৫৬ এএম, ১৬ মার্চ ২০২৬ শ্রীমঙ্গলে তীব্র যানজটে ভোগান্তি, বাইপাস সড়ক নির্মাণের দাবি
  64. ০৯:৪৬ এএম, ১৬ মার্চ ২০২৬ জানা গেলো সড়কে ঈদযাত্রায় বাস সংকটের কারণ
  65. ০৮:০৯ পিএম, ১৫ মার্চ ২০২৬ যে কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিবছর যানজট
  66. ০২:৫৮ পিএম, ১৫ মার্চ ২০২৬ যমুনা সেতুতে একদিনে ২ কোটি ২৭ লাখ টাকা টোল আদায়
  67. ১০:৪৮ এএম, ১৫ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গলার কাঁটা অটোরিকশা