ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

রাজধানী সুপার মার্কেট: ‘এক জায়গায় পাওয়া যায় সবকিছু’

মাসুদ রানা | প্রকাশিত: ০৫:১৭ পিএম, ১৮ মার্চ ২০২৬

নতুন পোশাকের ঘ্রাণ ছুঁয়ে প্রাণে প্রাণে জেগে ওঠে ঈদের আনন্দ। আর নতুন পোশাকের খোঁজে রাজধানীর মার্কেটগুলো এখন ক্রেতামুখর। অন্যান্য মার্কেটের মতো শেষ সময়ে ঈদের পোশাকের কেনাকাটায় সরগরম ঢাকার দক্ষিণ প্রান্তের টিকাটুলির অন্যতম বহুল পরিচিত বিপণিবিতান ‘রাজধানী সুপার মার্কেট’। নারী-পুরুষ, শিশুদের ভিড়ে জমে উঠেছে ব্যস্ত এই বিপণিবিতান।

রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা, শ্যামপুরসহ আশপাশের এলাকার ক্রেতারা পোশাক কিনতে ভিড় করেন যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের কোল ঘেঁষে এ মার্কেটে।

বুধবার (১৮ মার্চ) রাজধানী সুপার মার্কেটের দোকান মালিক, বিক্রয়কর্মী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ মার্কেটে পুরুষের শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, লুঙ্গি, জুতা; নারীদের শাড়ি, থ্রি-পিস, বোরকা, গয়না, কসমেটিক্স, জুতা এবং শিশুদের পোশাক- সবই পাওয়া যায়। তবে এখান থেকে সবকিছু কিনতে হবে দামাদামি করে। 

রাজধানীর অন্যান্য নামিদামি শপিংমল কিংবা ব্র্যান্ডের পোশাকের দোকানের সঙ্গে তুলনা করলে রাজধানী সুপার মার্কেট থেকে কেনাকাটা করা অনেকটাই সাশ্রয়ী বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা।

jagonews24

রাজধানী সুপার মার্কেট বেশ কয়েকটি ব্লকে বিভক্ত। এ, বি, সি ও ডি- এ চারটি ব্লক রয়েছে মার্কেটে।

মার্কেটের নারী ও শিশুদের পোশাকের দোকান এবং পাঞ্জাবির দোকানগুলোতে ভিড় ছিল সবচেয়ে বেশি। ভিড় দেখা গেছে চুড়ি, কানের দুলসহ বিভিন্ন মেটালের গয়নার দোকানগুলোতেও।

থ্রি-পিস বিক্রির দোকান ‘টপ টেন’র বিক্রেতা মো. শান্ত জাগো নিউজকে বলেন, প্রিন্টেড দেশি থ্রি-পিসের দাম ৫০০ টাকা থেকে শুরু, সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত দামের আছে। বিদেশি থ্রি-পিস ৫ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া গজ কাপড় বিক্রি হয় ১৮০ টাকা (প্রতি গজ)। 

শার্ট ও প্যান্ট বিক্রেতারা জানিয়েছেন, এখানে ৪০০ থেকে এক হাজার টাকা দামের শার্ট পাওয়া যায়। প্যান্টের দাম ৫০০ থেকে এক হাজার ৫০০ টাকা। জিন্স ও গ্যাবাডিন প্যান্ট বেশি বিক্রি হয়।

সোনারগাঁ জামদানি হাউজে শুধু শাড়ি বিক্রি হয়। এ দোকানের বিক্রেতা মো. আক্তার হোসেন বলেন, দেশি সুতি প্রিন্টের শাড়ির সর্বনিম্ন দাম ৪৫০ টাকা, সর্বোচ্চ এক হাজার টাকা। আর টাঙ্গাইলের তাঁতের শাড়ির দাম ৫০০ থেকে এক হাজার ৬০০ টাকা পর্যন্ত। এছাড়া পার্টি শাড়ি (জর্জেটের ওপর কাজ করা) দাম এক হাজার ৫০০ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত। জামদানি শাড়ির দাম এক হাজার ২০০ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত হয়। লেহেঙ্গার দাম ২ হাজার ৫০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। 

jagonews24

তিনি বলেন, রমজান মাসে আমাদের তাঁতের শাড়িই বেশি চলে, এটা মুরব্বিদের সবাই গিফট করে। দামটা একটু কম।

আক্তার হোসেন আরও বলেন, ‘আমি ২৭ বছর ধরে এই মার্কেটে ব্যবসা করছি, প্রতি বছরই এর আগের বছরের থেকে ব্যবসা খারাপ হয়। এভাবেই আল্লাহ পাক চালাচ্ছেন।’ 

যাত্রাবাড়ীর দনিয়া এলাকা থেকে ঈদের কেনাকাটা করতে এসেছেন আয়েশা আক্তার। দুপুরের দিকে এই মার্কেটে তার সঙ্গে কথা হয়। আয়েশা আক্তার জাগো নিউজকে বলেন, এখানে এক জায়গায় সবকিছু পাওয়া যায়। মান বিবেচনায় নিলে দামটাও মোটামুটি হাতের নাগালে। দরদাম করে নিতে পারলে মার্কেটটা ভালো। খুব যে উল্টাপাল্টা দাম চায় এমন নয়।

১১ বছরের মেয়ে, সাত বছরের ছেলের জন্য নতুন পোশাক, স্বামীর জন্য পাঞ্জাবি এবং নিজের জন্য থ্রি-পিস কিনবেন বলেও জানান আয়েশা আক্তার।

‘পোশাক মেলা’য় শিশুদের পোশাক বিক্রি হয়। এ দোকানের বিক্রেতা আলী হোসেন বলেন, আমাদের দোকানে ৩৯০ থেকে এক হাজার ৭০০ টাকা পর্যন্ত শিশুদের পোশাক পাওয়া যায়। বিক্রিও মোটামুটি ভালো।

বিক্রেতারা জানিয়েছেন, মেয়েদের পার্টি ফ্রক বিক্রি হচ্ছে এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০ টাকা। শিশুদের অন্য ফ্রক ৫০০ থেকে ৬০০ টাকা। ছেলে শিশুদের জন্য ৫০০ থেকে এক হাজার ২০০ টাকায় গেঞ্জি সেট, শার্ট সেট বিক্রি হচ্ছে। 

‘প্রিয়া পাঞ্জাবি’র বিক্রেতা আরিফ হোসেন বলেন, আমাদের দোকানে বড় এবং শিশুদের পাঞ্জাবি বিক্রি করা হয়। পাঞ্জাবির সর্বনিম্ন দাম ৮০০ টাকা, মোটামুটি এক হাজার ৫০০ টাকা পর্যন্ত দামের পাঞ্জাবি আমাদের কাছে পাবেন।

বম্বে ফ্যাশন চুড়ি হাউস, নির্ণয় চুড়ি হাউস, জননী ফ্যাশন চুড়ি হাউসে নারীদের ব্যাপক ভিড় দেখা গেছে।

চুড়ি বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, গোল্ড প্লেট আর সিটি গোল্ডের চুড়ি বেশি চলে। সিটি গোল্ডের নরমাল চুড়ি ১০০ থেকে ১২০ টাকায়। গোল্ড প্লেটেড চুড়ি বিক্রি হয় ৪০০ থেকে ৪৫০ টাকা। সেট চুড়ির দাম ২৫০ থেকে ৫০০ টাকা। পাথরের চুড়ি চারটি ৩৫০ টাকায় বিক্রি করা হয়।

jagonews24

আফরোজা আক্তার ৬ বছরের মেয়ের জন্য ফ্রক কিনেছেন ৭০০ টাকা দিয়ে, আর নিজের জন্য এক হাজার টাকা দিয়ে একটি থ্রি-পিস। তিনি এসেছেন মীরহাজিরবাগ থেকে। আফরোজা জানান, যে টাকা দিয়ে তিনি পোশাক কিনেছেন তাতে তিনি সন্তুষ্ট।

তিনি শাশুড়ির জন্য একটি শাড়ি এবং শ্বশুরের জন্য লুঙ্গি কিনবেন বলেও জানান।

মানিকনগর থেকে এসেছেন শফিকুল ইসলাম। তিনি বলেন, আমি একটি প্রতিষ্ঠানে মার্কেটিংয়ের চাকরি করি। আমার আর্থিক সংগতি খুব ভালো না। কিন্তু, ঈদ উপলক্ষে নিজের পরিবারের সদস্য ছাড়াও অন্যান্য আত্মীয়স্বজন অনেককে দিতে হয়। একেবারে খারাপটা দিলেও চলে না। তাই আমার আর্থিক সংগতি ও পোশাকের মানের বিষয়টি মাথায় রেখে এ মার্কেটে আসা। এর আগেও আমি এখান থেকে কেনাকাটা করেছি। দেখি এবার কতদূর কী কিনতে পারি।

ভিড় রয়েছে বোরকা বিক্রির দোকানগুলোতেও। ভাই ভাই বোরকা হাউজের বিক্রেতা মাহাদি হাসান বলেন, সর্বনিম্ন ৫০০ টাকায় বোরকা পাওয়া যায়। অন্যদিকে সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত দামের বোরকা আমাদের কাছে আছে। বিক্রি গত বছরের তুলনায় কিছুটা কম বলেও জানান এ বিক্রেতা।

বিক্রেতারা জানিয়েছেন রাজধানী সুপার মার্কেটে ২৫০ টাকা থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত দামের লুঙ্গি পাওয়া যায়।

জুতার দোকানগুলোতে রয়েছে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। রাজধানী সুপার মার্কেটে ৫০০ টাকা থেকে শুরু করে ২ হাজার টাকায় ছেলেদের জুতা পাওয়া যাচ্ছে। মেয়েদের জুতা বিভিন্ন ডিজাইনের ৩০০ থেকে এক হাজার ৫০০ টাকা। 

একজন ক্রেতা কেন রাজধানী মার্কেটে আসবে জানতে চাইলে রাজধানী মার্কেটের থ্রি-পিস বিক্রেতা আব্দুর রাজ্জাক বলেন, রাজধানী মার্কেট ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্যই কেনাকাটার উৎকৃষ্ট জায়গা। কারণ এখানে ক্রেতা দামাদামি করার সুযোগ পান। কারণ ক্রেতা সাধারণত চান দামাদামি করবেন এবং জিতবেন। কিন্তু অন্য মার্কেটে তো ফিক্সড প্রাইস সেখানে তো কোন কিছু বলার সুযোগ নেই।

আরএমএম/ইএ

টাইমলাইন

  1. ০৬:১১ পিএম, ১৮ মার্চ ২০২৬ পাটুরিয়া ফেরি-লঞ্চঘাটে বেড়েছে যাত্রীর চাপ
  2. ০৫:৩৬ পিএম, ১৮ মার্চ ২০২৬ মহাসড়কে গাড়ির চাপ থাকলেও যানচলাচল স্বাভাবিক
  3. ০৫:১৭ পিএম, ১৮ মার্চ ২০২৬ রাজধানী সুপার মার্কেট: ‘এক জায়গায় পাওয়া যায় সবকিছু’
  4. ০৪:৪২ পিএম, ১৮ মার্চ ২০২৬ চন্দ্রায় তীব্র যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ
  5. ০২:৫৭ পিএম, ১৮ মার্চ ২০২৬ সড়ক পরিস্থিতি দেখতে গাজীপুরে প্রতিমন্ত্রী টুকু
  6. ০১:৫২ পিএম, ১৮ মার্চ ২০২৬ উত্তরে এবার স্বস্তির ঈদযাত্রা
  7. ০১:৪৮ পিএম, ১৮ মার্চ ২০২৬ যমুনা সেতুতে একদিনে টোল আদায় ৩ কোটি ৩৯ লাখ
  8. ১২:০৮ পিএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ
  9. ১১:৫২ এএম, ১৮ মার্চ ২০২৬ বাড়তি ভাড়ার সঙ্গে যানজট, সায়েদাবাদে ঘরমুখো মানুষের ভোগান্তি
  10. ১১:৪৫ এএম, ১৮ মার্চ ২০২৬ পাটুরিয়া-দৌলতদিয়ায় যাত্রীর চাপ বাড়লেও ভোগান্তি নেই
  11. ১০:১৬ এএম, ১৮ মার্চ ২০২৬ চাঁদপুরে স্থায়ী টার্মিনাল না থাকায় ঈদযাত্রায় বিড়ম্বনা
  12. ১০:১৫ এএম, ১৮ মার্চ ২০২৬ ঈদযাত্রার চাপ নেই গাবতলীতে, সহজেই মিলছে টিকিট
  13. ০৯:৫৯ এএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ফাঁকা, চন্দ্রায় যানবাহনের দীর্ঘ সারি
  14. ০৯:৪৯ এএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: যাত্রীর চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
  15. ০৯:০২ এএম, ১৮ মার্চ ২০২৬ এবারের ঈদযাত্রা স্বস্তির হবে: সেতু প্রতিমন্ত্রী
  16. ০৮:৩৫ এএম, ১৮ মার্চ ২০২৬ কমলাপুরে কড়াকড়ি: তিন ধাপে যাচাই শেষে প্রবেশের অনুমতি
  17. ০৮:৩৪ এএম, ১৮ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ট্রেনে উপচেপড়া ভিড়, ছাদেও তিল ধারণের ঠাঁই নেই
  18. ০৮:২১ এএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৬ হাজার যানবাহন পারাপার
  19. ০৮:১৯ এএম, ১৮ মার্চ ২০২৬ সাভারে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, দুই কাউন্টারকে জরিমানা
  20. ১০:০২ পিএম, ১৭ মার্চ ২০২৬ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
  21. ১০:০০ পিএম, ১৭ মার্চ ২০২৬ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
  22. ০৮:৩০ পিএম, ১৭ মার্চ ২০২৬ দৌলতদিয়ায় যাত্রী-যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
  23. ০৭:৪৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ ফাঁকা পাটুরিয়া ঘাট, গাড়ির অপেক্ষায় ফেরি
  24. ০৫:৩৯ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট নেই, বাড়তি ভাড়ার অভিযোগ
  25. ০৪:৩০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে
  26. ০৪:২৯ পিএম, ১৭ মার্চ ২০২৬ সদরঘাটে যাত্রীর চাপ বাড়ছে, ফ্রি কুলি ও ট্রলি সুবিধায় স্বস্তি
  27. ০৩:৫৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ মহাসড়ক নিয়ে দ্রুত সুখবর পাবে দক্ষিণাঞ্চলবাসী: সড়কমন্ত্রী
  28. ০৩:৫৪ পিএম, ১৭ মার্চ ২০২৬ আকাশপথে স্বস্তির ঈদযাত্রা, চাহিদা বেশি সৈয়দপুর-যশোরের টিকিটের
  29. ০২:১০ পিএম, ১৭ মার্চ ২০২৬ নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থার নির্দেশ প্রতিমন্ত্রীর
  30. ০১:৫৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রা নিরাপদ রাখতে ৩ স্তরের নিরাপত্তা র‍্যাবের, মাঠে ৩২ টিম
  31. ০১:৫৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ ভোগান্তি নেই পাটুরিয়া ফেরিঘাটে, নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ
  32. ০১:৪০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা, চেকপোস্ট-টহলে র‍্যাব-পুলিশ
  33. ০১:১৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ সদরঘাটে যাত্রী নিরাপত্তায় তল্লাশি জোরদার
  34. ১২:৫৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ ট্রেনে ঈদের ফিরতি যাত্রা: ২৮ মার্চের টিকিট মিলবে বুধবার
  35. ১২:৪৪ পিএম, ১৭ মার্চ ২০২৬ ‘কত টাকা লাগবে জানতে চেয়েছিলাম, বললো ফ্রি’, অবাক রাইফা
  36. ১২:৪০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে
  37. ১২:৩৬ পিএম, ১৭ মার্চ ২০২৬ যানজট নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ
  38. ১২:৩৩ পিএম, ১৭ মার্চ ২০২৬ নারায়ণগঞ্জে অধিক মূল্যে বাসের টিকিট বিক্রি, জরিমানা
  39. ১২:২৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ যাত্রীর চাপহীন নির্বিঘ্ন ঈদযাত্রা
  40. ১২:২১ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে গাজীপুর ছাড়ছেন ঘরমুখী মানুষ
  41. ১১:২১ এএম, ১৭ মার্চ ২০২৬ ‘ট্রেনের টিকিট পাইনি, তাই বাসে যাচ্ছি’
  42. ১১:১১ এএম, ১৭ মার্চ ২০২৬ যাত্রী সংকটে বাস, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক
  43. ১১:১১ এএম, ১৭ মার্চ ২০২৬ ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত, সবাই একই পরিবারের
  44. ১১:০৩ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রার আরেক নাম ‘মৃত্যুর মিছিল’
  45. ১০:০৫ এএম, ১৭ মার্চ ২০২৬ অব্যবস্থাপনা আর দখলে বগুড়া শহরে তীব্র যানজট
  46. ০৯:৩৯ এএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা
  47. ০৯:২৫ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে নারায়ণগঞ্জ ছাড়ছে মানুষ
  48. ০৯:১৮ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রা: কমিউটার ট্রেনের টিকিট পেতে দীর্ঘ লাইন
  49. ০৮:৪৮ এএম, ১৭ মার্চ ২০২৬ কমলাপুরে ঘরমুখো মানুষের স্রোত
  50. ০৮:২২ এএম, ১৭ মার্চ ২০২৬ যমুনা সেতু দিয়ে একদিনে ৩৫ হাজার গাড়ি পারাপার
  51. ০৮:২১ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদে বাড়ি ফেরা: বাস-রিকশা-মোটরবাইকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ
  52. ০৮:১৮ এএম, ১৭ মার্চ ২০২৬ যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, একদিনে টোল ৩ কোটি
  53. ০৮:০৭ এএম, ১৭ মার্চ ২০২৬ ঝুঁকি জেনেও মোটরসাইকেলে ২০ লাখ পরিবারের ঈদযাত্রা
  54. ০৮:০৭ এএম, ১৭ মার্চ ২০২৬ যানজটপ্রবণ ২৬০ জায়গা চিহ্নিত করা হয়েছে: সেতুমন্ত্রী
  55. ০৮:৫৩ পিএম, ১৬ মার্চ ২০২৬ সন্ধ্যার পর দূরপাল্লার বাসে চাপ বেড়েছে, কাউন্টারে ভিড়
  56. ০৫:৪৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ অফিস শেষে ঢাকা ছাড়ছেন অনেকে, পথে পথে তীব্র যানজট
  57. ০৫:০৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদযাত্রায় বড় কোনো চ্যালেঞ্জ নেই, সেবা নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়েছে
  58. ০৪:১৯ পিএম, ১৬ মার্চ ২০২৬ ইউরোপ-আমেরিকা যাত্রায় যুদ্ধের ধাক্কা, ভাড়া বেড়েছে কয়েকগুণ
  59. ০৪:০১ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদে সদরঘাটে কুলি সেবা ফ্রি, থাকবে ২০০ স্বেচ্ছাসেবক
  60. ০৩:৪৫ পিএম, ১৬ মার্চ ২০২৬ সদরঘাটে ফ্রি হুইলচেয়ার সেবা, সহজে লঞ্চে উঠতে পেরে খুশি রোকেয়া বেগম
  61. ০২:২৪ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদে যাত্রীসেবায় প্রস্তুত সদরঘাট, বাড়ি ফিরবেন প্রায় ১০ লাখ মানুষ
  62. ০১:৫৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ সদরঘাটে হয়রানি বন্ধে বিশেষ উদ্যোগ, ভাড়া কমছে ১০ শতাংশ
  63. ০১:০৭ পিএম, ১৬ মার্চ ২০২৬ চাপ বেড়েছে যমুনা সেতু মহাসড়কে, একদিনে টোল ২ কোটি ৩৯ লাখ
  64. ১২:৪০ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ভোগাবে যেসব মহাসড়ক
  65. ১২:১০ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদ এলে প্রতিবছর চন্দ্রাতে কেন যানজট লেগে থাকে
  66. ১১:১৩ এএম, ১৬ মার্চ ২০২৬ আজই শুরু হচ্ছে ঈদযাত্রা, যানজট এড়াতে ধাপে ধাপে ছুটি হবে পোশাক কারখানা
  67. ০৯:৫৬ এএম, ১৬ মার্চ ২০২৬ শ্রীমঙ্গলে তীব্র যানজটে ভোগান্তি, বাইপাস সড়ক নির্মাণের দাবি
  68. ০৯:৪৬ এএম, ১৬ মার্চ ২০২৬ জানা গেলো সড়কে ঈদযাত্রায় বাস সংকটের কারণ
  69. ০৮:০৯ পিএম, ১৫ মার্চ ২০২৬ যে কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিবছর যানজট
  70. ০২:৫৮ পিএম, ১৫ মার্চ ২০২৬ যমুনা সেতুতে একদিনে ২ কোটি ২৭ লাখ টাকা টোল আদায়
  71. ১০:৪৮ এএম, ১৫ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গলার কাঁটা অটোরিকশা