জাগো নিউজের যুগপূর্তিতে কৃষি ব্যাংকের শুভেচ্ছা
দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের এক যুগপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংক।
রোববার (১০ মে) ব্যাংকের জনসংযোগ ও প্রোটোকল বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. নুরুল আমিন রাজধানীর বাড্ডায় জাগো নিউজ কার্যালয়ে প্রতিষ্ঠানের সম্পাদক কে. এম. জিয়াউল হকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের সিএল বিভাগের এজিএম মামুন-অর রশিদ এবং জনসংযোগ ও প্রোটোকল বিভাগের প্রিন্সিপাল অফিসার মো. জোনায়েদ হোসেন।
শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ কৃষি ব্যাংক বলে, ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গৌরবময় পথচলায় জাগো নিউজকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।’
‘বস্তুনিষ্ঠ সংবাদের অনলাইন ঠিকানা’ স্লোগান নিয়ে ২০১৪ সালের ১০ মে যাত্রা শুরু করে জাগো নিউজ। শুরু থেকেই নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে কাজ করে আসছে সংবাদমাধ্যমটি। আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশ-বিদেশের সর্বশেষ ও ব্রেকিং নিউজ তাৎক্ষণিকভাবে পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে জাগো নিউজ।
রাজনীতি, অর্থনীতি, বিনোদন, লাইফস্টাইল, বিশেষ প্রতিবেদন, শিক্ষা, সংস্কৃতি, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, খেলাধুলা, কলাম ও ফিচারসহ নানা বিষয়ের সংবাদ ও বিশ্লেষণ নিয়মিত প্রকাশিত হয় এই পোর্টালে। দেশের উদ্যমী তরুণ সাংবাদিকদের সমন্বয়ে গড়ে উঠেছে জাগো নিউজের মেধাবী সংবাদকর্মী দল।
ইএআর/একিউএফ