যাত্রী কল্যাণ সমিতি
ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ে ২০ বছরের রেকর্ড ভঙ্গের পথে
ঈদযাত্রায় বাসে বাড়তি আদায়ের নৈরাজ্য চলছে বলে অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি/ফাইল ছবি
ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ে ২০ বছরের রেকর্ড ভঙ্গের পথে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটিল অভিযোগ, ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রায় বাসে ১৪৮ কোটি টাকা বাড়তি আদায়ের নৈরাজ্য চলছে। সরকারি ঘোষণা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিভিন্ন শ্রেণির বাস-মিনিবাসে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।
রাজধানীসহ দেশের বিভিন্ন নগরীর সিটিবাসেও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য শুরু হয়েছে বলে দাবি করেছে যাত্রী কল্যাণ সমিতি। তাদের অভিযোগ, নৌপথের বেশিরভাগ রুটে এমন নৈরাজ্যের চিত্র দেখা গেলেও সরকার বরাবরই এ অভিযোগ অস্বীকার করে মালিকদের প্রেসক্রিপশন অনুযায়ী গণমাধ্যমে বক্তব্য দিচ্ছে। এতে এবারের স্বস্তিদায়ক ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য গত ২০ বছরের রেকর্ড ভঙ্গ করতে চলেছে।
বুধবার (১৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এসব অভিযোগ করেন।
যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ অনুযায়ী, এবারের ঈদে ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে আন্তজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসে প্রায় ৪০ লাখ ট্রিপ যাত্রীর যাতায়াত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও রাজধানীসহ দেশের বিভিন্ন নগরীর সিটি সার্ভিসের বাসে আরও প্রায় ৬০ লাখ ট্রিপ যাত্রীর যাতায়াত হতে পারে বলে সংগঠনের পর্যবেক্ষণে উঠে এসেছে। গত ১৪ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মানুষের যাতায়াত, ঈদের অগ্রিম টিকিট সংগ্রহ ব্যবস্থাপনা, সরকারের নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট সামগ্রিক কার্যক্রম, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের গৃহীত ঈদযাত্রা সংশ্লিষ্ট নানান কর্মসূচি পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন তুলে ধরা হয়।
এতে দেখা গেছে, সরকারি ঘোষণা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবারের ঈদে ৮৭ শতাংশ বাস-মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে। পর্যবেক্ষণকালে ঢাকা থেকে পাবনা নিয়মিত ৫৫০ থেকে ৬০০ টাকার বাসভাড়া ১ হাজার ২০০ টাকা, ঢাকা থেকে নাটোর নিয়মিত ৫৫০ থেকে ৫৮০ টাকার বাসভাড়া ১ হাজার ২০০ টাকা, ঢাকা থেকে রংপুর নিয়মিত ৫০০ টাকার ভাড়া ১ হাজার ৫০০ টাকা, ঢাকা থেকে নোয়াখালীর নিয়মিত ৫০০ টাকার ভাড়া ৮০০ টাকা, ঢাকা থেকে লক্ষ্মীপুরের নিয়মিত ৫০০ টাকার বাস ভাড়া ৭০০ টাকা, ঢাকা থেকে রামগঞ্জ নিয়মিত ৩৫০ টাকার বাস ভাড়া ৮০০ টাকা, ঢাকা থেকে ময়মনসিংহ লোকাল বাসে ২৫০ টাকার ভাড়া ৬০০ টাকা, ঢাকা থেকে খুলনা নিয়মিত ৫০০ টাকার বাস ভাড়া ৮০০ টাকা, চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুর নিয়মিত ৪০০ টাকার বাস ভাড়া ৮০০ টাকা, চট্টগ্রাম থেকে ভোলা নিয়মিত ৪৫০ টাকার বাস ভাড়া ৯০০ টাকা, ঢাকা থেকে ময়মনসিংহ ট্রাক-পিকআপে জনপ্রতি ৫০০ টাকা ভাড়া আদায় করতে দেখা গেছে। এছাড়াও ঈদ যত ঘনিয়ে আসছে ভাড়ার এই হার প্রতিদিন বাড়ছে।
পর্যবেক্ষণকালে দেখা গেছে, ৫২ আসন বিশিষ্ট লোকাল বাস ও ৪০ আসনের বাসের ভাড়া ভিন্ন হলেও অসাধু পরিবহন মালিকরা যাত্রীসাধারণের অসচেতনার সুযোগ নিয়ে ৪০ আসনের বাসের ভাড়ার সমান ভাড়া নেওয়া হচ্ছে ৫২ আসনের বাসে। সিএনজিচালিত বাস ও ডিজেলচালিত বাসের ভাড়ার হার ভিন্ন হলেও ঈদযাত্রার বহরে সবাই সমহারে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চালাচ্ছে। কিছু কিছু নামীদামি কোম্পানির বাসে কৌশলে বাড়তি ভাড়া আদায়ের জন্য ঢাকা থেকে চট্টগ্রাম গেলে নির্দিষ্ট গন্তব্যের টিকিট নেই অজুহাত দেখিয়ে সাতকানিয়া, চকরিয়া বা বান্দরবানের টিকিট কাটতে বাধ্য করছে। অনুরূপভাবে উত্তরবঙ্গের বগুড়া গেলে রংপুর, নওগাঁ পর্যন্ত টিকিট কাটতে বাধ্য করতে দেখা গেছে। অন্যান্য রুটেও যাত্রীদের কাঙ্ক্ষিত গন্তব্য থেকে দূরের টিকিট কিনতে বাধ্য করতে দেখা গেছে।
পর্যবেক্ষণকালে বাসের চালক-সহকারীর সঙ্গে কথা বলে জানা গেছে, সরকার বাস-লঞ্চ ও বিভিন্ন গণপরিবহনের ভাড়া নির্ধারণকালে চালক-সহকারী ও ভাড়া আদায়কারীর বেতন-ভাতা ও দুই ঈদের বোনাস প্রতিদিনের আদায়কৃত ভাড়ায় ধার্য থাকলেও দেশের কোনো পরিবহনের মালিক তা পরিশোধ করেন না। অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ঈদকেন্দ্রিক পরিবহনে চাঁদাবাজি বৃদ্ধি, পরিবহন কোম্পানিগুলোর বাড়তি খরচের জোগান দেওয়া, পরিবহনের মালিক-চালক-সহকারী ও অন্যান্য সহায়ক কর্মচারীর ঈদ বোনাস তুলে নেওয়া, পরিবহন মালিকের বাড়তি মুনাফা লুফে নেওয়াসহ নানা কারণে বিভিন্ন শ্রেণির গণপরিবহন ও ভাড়ায় চালিত প্রাইভেট পরিবহনগুলো একে অন্যের সঙ্গে পাল্লা দিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে। সড়ক ও নৌপথের পরিবহন মালিক ও শ্রমিক নেতা নিয়ে গঠিত অতিরিক্ত ভাড়া আদায় মনিটরিং ভিজিল্যান্স টিমে যাত্রী সংগঠন না রাখায় এমন নৈরাজ্য থামাতে যাত্রীস্বার্থ দেখার কেউ নেই।
যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ অনুযায়ী, এবারের ঈদে ঢাকা থেকে দূরপাল্লার রুটে বাস-মিনিবাসে ৪০ লাখ ট্রিপ যাত্রীর যাতায়াতে ৮৭ শতাংশ যাত্রীপ্রতি টিকিটে গড়ে ৩৫০ টাকা হারে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। সেই হিসাবে এবারের ঈদে দূরপাল্লার যাত্রীদের ১২১ কোটি ৮০ লাখ টাকা অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। এছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন সিটিবাসে ৬০ লাখ ট্রিপ যাত্রীর ৮৭ শতাংশ যাত্রী প্রতি টিকিটে গড়ে ৫০ টাকা হারে বাড়তি দিলে ২৬ কোটি ১০ লাখ টাকা অতিরিক্ত ভাড়া গুনতে হবে। ফলে এবারের ঈদে শুধু বাস-মিনিবাসে প্রায় ১৪৮ কোটি টাকা বাড়তি ভাড়া আদায় হবে।
এহেন অতিরিক্ত ভাড়া নৈরাজ্যর কারণে দ্রব্যমূল্য বাড়বে, পরিবহনে চাঁদাবাজি আরেক দফা বাড়বে, সামাজিক অস্থিরতা তৈরি হবে, অনিয়ম-দুর্নীতি, পরিবহনে বিশৃঙ্খলা ও সড়ক দুর্ঘটনা বাড়বে। নিম্ন আয়ের লোকজন ভোগান্তিতে পড়বে। এখান থেকে উত্তরণে জন্য গণপরিবহনে ডিজিটাল লেনদেনে ভাড়া আদায় চালু করা, নগদ টাকার লেনদেন বন্ধ করা, সড়ক-মহাসড়কে সিসি ক্যামরা পদ্ধতিতে প্রসিকিউশন চালু করা, আইনের সুশাসন নিশ্চিত করা জরুরি বলে মনে করেন যাত্রী কল্যাণ সমিতি।
এমএমএ/ইএ
টাইমলাইন
- ১০:০৮ পিএম, ১৮ মার্চ ২০২৬ গণপরিবহন সংকট, বাসের ছাদ-ট্রাক-পিকআপে করে বাড়ি যাচ্ছে মানুষ
- ০৯:৫১ পিএম, ১৮ মার্চ ২০২৬ বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি-লঞ্চ চলাচল বন্ধ
- ০৯:১১ পিএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন সংকট, ট্রাক-পিকআপে ছুটছে মানুষ
- ০৮:৩৮ পিএম, ১৮ মার্চ ২০২৬ ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ে ২০ বছরের রেকর্ড ভঙ্গের পথে
- ০৮:১৪ পিএম, ১৮ মার্চ ২০২৬ ঈদযাত্রায় বৃষ্টির হানা ২০ কিলোমিটার যানজট
- ০৭:৪৮ পিএম, ১৮ মার্চ ২০২৬ গাজীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে বাস কাউন্টারকে জরিমানা
- ০৭:৪১ পিএম, ১৮ মার্চ ২০২৬ ‘বস হঠাৎ ছুটি দিয়েছেন, মা-বাবার সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছি’
- ০৭:১৩ পিএম, ১৮ মার্চ ২০২৬ নবীনগর-চন্দ্রা মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, শিলাবৃষ্টিতে ভোগান্তি চরমে
- ০৬:১১ পিএম, ১৮ মার্চ ২০২৬ পাটুরিয়া ফেরি-লঞ্চঘাটে বেড়েছে যাত্রীর চাপ
- ০৫:৩৬ পিএম, ১৮ মার্চ ২০২৬ মহাসড়কে গাড়ির চাপ থাকলেও যানচলাচল স্বাভাবিক
- ০৫:১৭ পিএম, ১৮ মার্চ ২০২৬ রাজধানী সুপার মার্কেট: ‘এক জায়গায় পাওয়া যায় সবকিছু’
- ০৪:৪২ পিএম, ১৮ মার্চ ২০২৬ চন্দ্রায় তীব্র যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ
- ০২:৫৭ পিএম, ১৮ মার্চ ২০২৬ সড়ক পরিস্থিতি দেখতে গাজীপুরে প্রতিমন্ত্রী টুকু
- ০১:৫২ পিএম, ১৮ মার্চ ২০২৬ উত্তরে এবার স্বস্তির ঈদযাত্রা
- ০১:৪৮ পিএম, ১৮ মার্চ ২০২৬ যমুনা সেতুতে একদিনে টোল আদায় ৩ কোটি ৩৯ লাখ
- ১২:০৮ পিএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ
- ১১:৫২ এএম, ১৮ মার্চ ২০২৬ বাড়তি ভাড়ার সঙ্গে যানজট, সায়েদাবাদে ঘরমুখো মানুষের ভোগান্তি
- ১১:৪৫ এএম, ১৮ মার্চ ২০২৬ পাটুরিয়া-দৌলতদিয়ায় যাত্রীর চাপ বাড়লেও ভোগান্তি নেই
- ১০:১৬ এএম, ১৮ মার্চ ২০২৬ চাঁদপুরে স্থায়ী টার্মিনাল না থাকায় ঈদযাত্রায় বিড়ম্বনা
- ১০:১৫ এএম, ১৮ মার্চ ২০২৬ ঈদযাত্রার চাপ নেই গাবতলীতে, সহজেই মিলছে টিকিট
- ০৯:৫৯ এএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ফাঁকা, চন্দ্রায় যানবাহনের দীর্ঘ সারি
- ০৯:৪৯ এএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: যাত্রীর চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ০৯:০২ এএম, ১৮ মার্চ ২০২৬ এবারের ঈদযাত্রা স্বস্তির হবে: সেতু প্রতিমন্ত্রী
- ০৮:৩৫ এএম, ১৮ মার্চ ২০২৬ কমলাপুরে কড়াকড়ি: তিন ধাপে যাচাই শেষে প্রবেশের অনুমতি
- ০৮:৩৪ এএম, ১৮ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ট্রেনে উপচেপড়া ভিড়, ছাদেও তিল ধারণের ঠাঁই নেই
- ০৮:২১ এএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৬ হাজার যানবাহন পারাপার
- ০৮:১৯ এএম, ১৮ মার্চ ২০২৬ সাভারে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, দুই কাউন্টারকে জরিমানা
- ১০:০২ পিএম, ১৭ মার্চ ২০২৬ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ১০:০০ পিএম, ১৭ মার্চ ২০২৬ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ০৮:৩০ পিএম, ১৭ মার্চ ২০২৬ দৌলতদিয়ায় যাত্রী-যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- ০৭:৪৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ ফাঁকা পাটুরিয়া ঘাট, গাড়ির অপেক্ষায় ফেরি
- ০৫:৩৯ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট নেই, বাড়তি ভাড়ার অভিযোগ
- ০৪:৩০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে
- ০৪:২৯ পিএম, ১৭ মার্চ ২০২৬ সদরঘাটে যাত্রীর চাপ বাড়ছে, ফ্রি কুলি ও ট্রলি সুবিধায় স্বস্তি
- ০৩:৫৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ মহাসড়ক নিয়ে দ্রুত সুখবর পাবে দক্ষিণাঞ্চলবাসী: সড়কমন্ত্রী
- ০৩:৫৪ পিএম, ১৭ মার্চ ২০২৬ আকাশপথে স্বস্তির ঈদযাত্রা, চাহিদা বেশি সৈয়দপুর-যশোরের টিকিটের
- ০২:১০ পিএম, ১৭ মার্চ ২০২৬ নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থার নির্দেশ প্রতিমন্ত্রীর
- ০১:৫৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রা নিরাপদ রাখতে ৩ স্তরের নিরাপত্তা র্যাবের, মাঠে ৩২ টিম
- ০১:৫৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ ভোগান্তি নেই পাটুরিয়া ফেরিঘাটে, নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ
- ০১:৪০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা, চেকপোস্ট-টহলে র্যাব-পুলিশ
- ০১:১৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ সদরঘাটে যাত্রী নিরাপত্তায় তল্লাশি জোরদার
- ১২:৫৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ ট্রেনে ঈদের ফিরতি যাত্রা: ২৮ মার্চের টিকিট মিলবে বুধবার
- ১২:৪৪ পিএম, ১৭ মার্চ ২০২৬ ‘কত টাকা লাগবে জানতে চেয়েছিলাম, বললো ফ্রি’, অবাক রাইফা
- ১২:৪০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে
- ১২:৩৬ পিএম, ১৭ মার্চ ২০২৬ যানজট নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ
- ১২:৩৩ পিএম, ১৭ মার্চ ২০২৬ নারায়ণগঞ্জে অধিক মূল্যে বাসের টিকিট বিক্রি, জরিমানা
- ১২:২৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ যাত্রীর চাপহীন নির্বিঘ্ন ঈদযাত্রা
- ১২:২১ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে গাজীপুর ছাড়ছেন ঘরমুখী মানুষ
- ১১:২১ এএম, ১৭ মার্চ ২০২৬ ‘ট্রেনের টিকিট পাইনি, তাই বাসে যাচ্ছি’
- ১১:১১ এএম, ১৭ মার্চ ২০২৬ যাত্রী সংকটে বাস, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক
- ১১:১১ এএম, ১৭ মার্চ ২০২৬ ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত, সবাই একই পরিবারের
- ১১:০৩ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রার আরেক নাম ‘মৃত্যুর মিছিল’
- ১০:০৫ এএম, ১৭ মার্চ ২০২৬ অব্যবস্থাপনা আর দখলে বগুড়া শহরে তীব্র যানজট
- ০৯:৩৯ এএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা
- ০৯:২৫ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে নারায়ণগঞ্জ ছাড়ছে মানুষ
- ০৯:১৮ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রা: কমিউটার ট্রেনের টিকিট পেতে দীর্ঘ লাইন
- ০৮:৪৮ এএম, ১৭ মার্চ ২০২৬ কমলাপুরে ঘরমুখো মানুষের স্রোত
- ০৮:২২ এএম, ১৭ মার্চ ২০২৬ যমুনা সেতু দিয়ে একদিনে ৩৫ হাজার গাড়ি পারাপার
- ০৮:২১ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদে বাড়ি ফেরা: বাস-রিকশা-মোটরবাইকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ
- ০৮:১৮ এএম, ১৭ মার্চ ২০২৬ যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, একদিনে টোল ৩ কোটি
- ০৮:০৭ এএম, ১৭ মার্চ ২০২৬ ঝুঁকি জেনেও মোটরসাইকেলে ২০ লাখ পরিবারের ঈদযাত্রা
- ০৮:০৭ এএম, ১৭ মার্চ ২০২৬ যানজটপ্রবণ ২৬০ জায়গা চিহ্নিত করা হয়েছে: সেতুমন্ত্রী
- ০৮:৫৩ পিএম, ১৬ মার্চ ২০২৬ সন্ধ্যার পর দূরপাল্লার বাসে চাপ বেড়েছে, কাউন্টারে ভিড়
- ০৫:৪৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ অফিস শেষে ঢাকা ছাড়ছেন অনেকে, পথে পথে তীব্র যানজট
- ০৫:০৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদযাত্রায় বড় কোনো চ্যালেঞ্জ নেই, সেবা নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়েছে
- ০৪:১৯ পিএম, ১৬ মার্চ ২০২৬ ইউরোপ-আমেরিকা যাত্রায় যুদ্ধের ধাক্কা, ভাড়া বেড়েছে কয়েকগুণ
- ০৪:০১ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদে সদরঘাটে কুলি সেবা ফ্রি, থাকবে ২০০ স্বেচ্ছাসেবক
- ০৩:৪৫ পিএম, ১৬ মার্চ ২০২৬ সদরঘাটে ফ্রি হুইলচেয়ার সেবা, সহজে লঞ্চে উঠতে পেরে খুশি রোকেয়া বেগম
- ০২:২৪ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদে যাত্রীসেবায় প্রস্তুত সদরঘাট, বাড়ি ফিরবেন প্রায় ১০ লাখ মানুষ
- ০১:৫৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ সদরঘাটে হয়রানি বন্ধে বিশেষ উদ্যোগ, ভাড়া কমছে ১০ শতাংশ
- ০১:০৭ পিএম, ১৬ মার্চ ২০২৬ চাপ বেড়েছে যমুনা সেতু মহাসড়কে, একদিনে টোল ২ কোটি ৩৯ লাখ
- ১২:৪০ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ভোগাবে যেসব মহাসড়ক
- ১২:১০ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদ এলে প্রতিবছর চন্দ্রাতে কেন যানজট লেগে থাকে
- ১১:১৩ এএম, ১৬ মার্চ ২০২৬ আজই শুরু হচ্ছে ঈদযাত্রা, যানজট এড়াতে ধাপে ধাপে ছুটি হবে পোশাক কারখানা
- ০৯:৫৬ এএম, ১৬ মার্চ ২০২৬ শ্রীমঙ্গলে তীব্র যানজটে ভোগান্তি, বাইপাস সড়ক নির্মাণের দাবি
- ০৯:৪৬ এএম, ১৬ মার্চ ২০২৬ জানা গেলো সড়কে ঈদযাত্রায় বাস সংকটের কারণ
- ০৮:০৯ পিএম, ১৫ মার্চ ২০২৬ যে কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিবছর যানজট
- ০২:৫৮ পিএম, ১৫ মার্চ ২০২৬ যমুনা সেতুতে একদিনে ২ কোটি ২৭ লাখ টাকা টোল আদায়
- ১০:৪৮ এএম, ১৫ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গলার কাঁটা অটোরিকশা
সর্বশেষ - জাতীয়
- ১ সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
- ২ উত্তর সিটিতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ব্যবস্থা রাখা হচ্ছে
- ৩ বৃহস্পতিবার চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম
- ৪ যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছানোর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
- ৫ ট্রেনে বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই, ‘ভুল তথ্য’ না ছড়াতে অনুরোধ রেলের