শুটিংয়ে আহত জুনিয়র এনটিআর

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৫
জুনিয়র এনটিআর। ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার সুপার স্টার জুনিয়র এনটিআর শুক্রবার (১৯ সেপ্টেম্বর) শুটিংয়ের সময় আহত হয়েছেন। জানা গেছে, একটি বিজ্ঞাপনের দৃশ্য ধারণের সময় এ দুর্ঘটনা ঘটে।

আহত হওয়ার সঙ্গে সঙ্গে জুনিয়র এনটিআরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানিয়েছেন, আঘাত গুরুতর নয়। তবে আপাতত বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে হবে তারকাকে।

এ অভিনেতার টিমের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। এতে জানানো হয়েছে, বিজ্ঞাপনের দৃশ্যধারণ করতে গিয়ে সামান্য আঘাত পেয়েছেন মিস্টার জুনিয়ার এনটিআর। তবে আপাতত অভিনেতার অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী বেশ কয়েক সপ্তাহ বিশ্রাম নিতে হবে তাকে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা সবাইকে আশ্বস্ত করে বলতে চাই, অভিনেতার আঘাত গুরুতর নয় তাই উদ্বেগের কোনো কারণ নেই। আমরা আন্তরিকভাবে দর্শক, সংবাদ মাধ্যম এবং জনসাধারণকে যেকোনো ধরনের অনুমান থেকে বিরত থাকার অনুরোধ করছি।

শুটিংয়ে আহত জুনিয়র এনটিআর

কিছুদিন আগেই একটি ছবিতে দেখা যায় অভিনেতার ওজন অনেক কমে গিয়েছে। একদিকে যেমন অভিনেতার এই স্লিম চেহারা দেখে অনেকে অবাক হয়েছেন তেমন অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে। যদিও পরবর্তী সময়ে অভিনেতার ফিটনেস প্রশিক্ষক কুমার মান্নব জানান, সম্পূর্ণ নিয়ম মেনেই এই ওজন কমিয়েছেন অভিনেতা। এতে উদ্বেগের কোনো কারণ নেই।

আরও পড়ুন:
গায়ক জুবিনের মৃত্যুতে আয়োজকদের নামে মামলা
গায়ক জুবিনের মৃত্যুতে আয়োজকদের নামে মামলা

জুনিয়র এনটিআর সর্বশেষ অভিনয় করেছেন ‘ওয়ার ২’ সিনেমায়। এ সিনেমায় অভিনয় করার মাধ্যমে প্রথম বলিউডে যাত্রা করেন তিনি। সিনেমায় হৃতিক রোশনের বিপরীতে অভিনয় করতে দেখা যায় অভিনেতাকে। অয়ন মুখার্জি নির্মিত এ সিনেমা বক্স অফিসে তেমন ভালো আয় করতে পারেনি। বিশ্বব্যাপী ৩৬৪ কোটি রুপি এবং ভারতে মাত্র ২৩৬ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।