বিজিএমইএ

অর্থনীতির সমস্যা ও সমাধানের সংবাদ প্রকাশে ভূমিকা রাখছে জাগো নিউজ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ১০ মে ২০২৬
জাগো নিউজের এক যুগপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানান বিজিএমইএ’র জনসংযোগ ও প্রচার কমিটির চেয়ারম্যান মাসুদ কবির এবং জ্যেষ্ঠ কর্মকর্তা বিথি চৌধুরী/ছবি: জাগো নিউজ

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের এক যুগপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

রোববার (১০ মে) সংগঠনটির জনসংযোগ ও প্রচার কমিটির চেয়ারম্যান মাসুদ কবির এবং জ্যেষ্ঠ কর্মকর্তা শাহানারা চৌধুরী বিথী রাজধানীর বাড্ডায় জাগো নিউজ কার্যালয়ে এসে প্রতিষ্ঠানের সম্পাদক কে. এম. জিয়াউল হকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে এ শুভেচ্ছা জানান।

এসময় মাসুদ কবির বলেন, ‘দেশের শিল্পকারখানা ও অর্থনীতির বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি এর সমাধানেও সংবাদ প্রকাশের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জাগো নিউজ। এক যুগ ধরে দেশের উন্নয়ন ও জনদুর্ভোগ, বিশেষ করে অর্থনীতির বিভিন্ন বিষয় সাহসিকতার সঙ্গে তুলে ধরে আপনারা পাঠকের আস্থা অর্জন করেছেন।’

তিনি আরও বলেন, ‘তারুণ্যের শক্তিকে উদ্বুদ্ধ করতে আপনাদের ভূমিকা আগামীতেও অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এই ধারা বজায় রেখে জাগো নিউজ আরও বহুদূর এগিয়ে যাক, এই প্রত্যাশা রইলো।’

ইএআর/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।