সায়েদাবাদ-যাত্রাবাড়ীতে যাত্রীচাপ, ২০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৪০০
সায়েদাবাদ বাস টার্মিনাল ও যাত্রাবাড়ী এলাকায় ঘরমুখো মানুষের চাপ বেড়েছে/ছবি: জাগো নিউজ
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ও যাত্রাবাড়ী এলাকায় ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। সেখানকার সড়কগুলোতে দেখা গেছে গাড়ির জন্য অপেক্ষমান মানুষের আনাগোনা ও জটলা। প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে অনেকে ব্যাগ ও মালপত্র নিয়ে ছুটছেন এদিক-ওদিক।
বিভিন্ন রুটের যাত্রীদের অভিযোগ, সায়েদাবাদ ও যাত্রাবাড়ী থেকে নির্দিষ্ট গন্তব্যে যেতে দূরপাল্লার বাসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া।
তবে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে এ বিষয়ে জানতে চাইলে তারা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলছেন, সারা বছর নির্ধারিত ভাড়ার চেয়ে কম নেওয়া হয়, এখন নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখতে সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। চাঁদ দেখা গেলে শুক্রবার দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন হবে। আর চাঁদ দেখা না গেলে ঈদ হবে শনিবার।
সরেজমিনে সকাল থেকে সায়েদাবাদের জনপথ মোড়, এটিএম হায়দার সড়কসহ আশেপাশের এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি কাউন্টারের সামনে যাত্রীদের ভিড়। নির্দিষ্ট গাড়ির জন্য অনেকেই সড়কের পাশে অপেক্ষা করছেন।
আরও পড়ুন
মহাখালী টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়, টিকিটের লাইনে দীর্ঘ অপেক্ষা
বুধবার রাতে রাজধানীতে ভারী বৃষ্টি হওয়ায় বাস টার্মিনালের বিভিন্ন স্থানে পানি জমে কর্দমাক্ত হতে দেখা গেছে। এতে মালপত্র নিয়ে যাত্রীদের চলাচল ও বাসে ওঠানামায় বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। অন্যদিকে, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ীর দিকে যাওয়ার সড়কে প্রচণ্ড যানজট দেখা গেছে। বাসে উঠতে বেশ বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা। সায়েদাবাদ টার্মিনালের ভেতরে ও প্রবেশমুখের দুই পাশের সড়কে কাঁদা-পানি জমে থাকতে দেখা গেছে।
সায়েদাবাদ রেল গেটের পশ্চিম পাশের টার্মিনালে কথা হয় মো. দুলালের সঙ্গে। তিনি বলেন, আমি কুমিল্লা যাবো। ভাড়া সর্বোচ্চ ২০০ টাকা। অন্য সময় ১০০ বা ১৫০ টাকায়ও নেয়। আজ ভাড়া নিচ্ছে ৩০০ টাকা।

কুমিল্লা রুটে চলাচলকারী তিশা পরিবহনের একজন কর্মীকে ৩০০ টাকা করে ভাড়ায় যাত্রীদের ডাকতেও দেখা গেছে। আবার তিশা পরিবহনের কোনো কোনো বাসকে কুমিল্লার ভাড়া ৪০০ টাকা নিতেও দেখা গেছে।
অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে তিশা পরিবহনের লাইনম্যান মো. আজাদ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়ার তালিকা তুলে ধরে বলেন, সরকার নির্ধারিত ভাড়া ২৯০ টাকা। আমরা মাত্র ১০ টাকা বেশি নিচ্ছি। কারণ, যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়ে ফেরার সময় পুরো গাড়িটা খালি নিয়ে আসতে হয়।
সায়েদাবাদে বরিশালগামী বাসের সংকট রয়েছে বলে সেখানকার পরিবহন শ্রমিকরা জানিয়েছেন। রাজধানীতে চলাচলকারী দু-একটি লোকাল বাসকে অতিরিক্ত ভাড়া নিয়ে বরিশাল রুটের যাত্রী পরিবহন করতে দেখা গেছে।
আরও পড়ুন
কমলাপুরে মানুষের ঢল, ট্রেনে তিল ধারণের ঠাঁই নেই
গাজীপুর-পোস্তগোলা রুটে চলাচলকারী রাইদা পরিবহনের বিভিন্ন বাস বরিশালে যাত্রী পরিবহন করছে। যাত্রীপ্রতি ভাড়া নেওয়া হচ্ছিল ৮০০ থেকে ৯০০ টাকা। যাত্রীরা বলছেন, স্বাভাবিক সময়ে এ ধরনের বাসে সর্বোচ্চ ৫০০ টাকা ভাড়া নেয়।

শামীম হাসান সপরিবারে নোয়াখালী যাবেন। জোনাকি সার্ভিসের কাউন্টারের সামনে কথা হলে তিনি জাগো নিউজকে বলেন, কাঁদা-টাদা পার হয়ে আসতে একটু কষ্ট হয়েছে। ভাড়াটাও একটু বেশি চাচ্ছে কেউ কেউ। দেখছি, দেখেশুনে একসঙ্গে উঠে যাবো।
জনপথ মোড়ে বিভিন্ন পরিবহনের টিকিট বিক্রয় কর্মী মোহাম্মদ আলী বলেন, আজ যাত্রীচাপ বেশ ভালো। সকাল থেকেই যাত্রী পাওয়া যাচ্ছে। যাত্রী যেমন আছে গাড়িও আছে, তাই তেমন সমস্যা হচ্ছে না।
যাত্রাবাড়ী চৌরাস্তায় মাদারীপুর-শরীয়তপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলকারী গাড়িগুলোর কাউন্টারের সামনেও ঘরমুখো মানুষের ভিড় চোখে পড়েছে। ভিড় দেখা গেছে ধোলাইপাড়ের বাস কাউন্টারগুলোর সামনেও।
আরএমএম/এমকেআর
টাইমলাইন
- ০১:২৬ পিএম, ১৯ মার্চ ২০২৬ অবশেষে ছাদভর্তি যাত্রী নিয়ে ছেড়ে গেলো নীলসাগর এক্সপ্রেস
- ০১:১১ পিএম, ১৯ মার্চ ২০২৬ ‘টিভিতে দেখি ভাড়া বাড়বে না, কিন্তু বাস কাউন্টারে গেলেই চিত্র উল্টো’
- ১২:৪৩ পিএম, ১৯ মার্চ ২০২৬ সাভারের সড়কে যানবাহন সংকটের ওপর খাঁড়ার ঘা দ্বিগুণ ভাড়া
- ১২:৩৭ পিএম, ১৯ মার্চ ২০২৬ গ্রামে ফিরেছেন লাখো নগরবাসী, ঢাকায় চলাচলে স্বস্তি
- ১১:৪৫ এএম, ১৯ মার্চ ২০২৬ সায়েদাবাদ-যাত্রাবাড়ীতে যাত্রীচাপ, ২০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৪০০
- ১১:১৫ এএম, ১৯ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার থেমে থেমে যানজট
- ১০:০৩ এএম, ১৯ মার্চ ২০২৬ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল
- ০৯:৪৯ এএম, ১৯ মার্চ ২০২৬ নীলসাগর সকাল ১০টা ১০, একতা বিকেল ৪টা ৫০ মিনিটে ছাড়বে
- ০৯:১৭ এএম, ১৯ মার্চ ২০২৬ সাড়ে চার ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল স্বাভাবিক
- ০৯:১৬ এএম, ১৯ মার্চ ২০২৬ ‘সকাল পৌনে ১০টায় ট্রেন, টিকিটের জন্য সেহরি খেয়েই চলে এসেছি’
- ০৯:১৪ এএম, ১৯ মার্চ ২০২৬ যমুনা সেতুতে একদিনে টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা
- ০৮:৪৭ এএম, ১৯ মার্চ ২০২৬ ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
- ০৮:১৯ এএম, ১৯ মার্চ ২০২৬ সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে তদন্ত কমিটি, ৩ দিনের মধ্যে প্রতিবেদন
- ০৮:১০ এএম, ১৯ মার্চ ২০২৬ কমলাপুরে মানুষের ঢল, ট্রেনে তিল ধারণের ঠাঁই নেই
- ০৮:০৮ এএম, ১৯ মার্চ ২০২৬ নীলসাগর কখন ছাড়বে, স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন যাত্রীরা
- ১০:০৮ পিএম, ১৮ মার্চ ২০২৬ গণপরিবহন সংকট, বাসের ছাদ-ট্রাক-পিকআপে করে বাড়ি যাচ্ছে মানুষ
- ০৯:৫১ পিএম, ১৮ মার্চ ২০২৬ বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি-লঞ্চ চলাচল বন্ধ
- ০৯:১১ পিএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন সংকট, ট্রাক-পিকআপে ছুটছে মানুষ
- ০৮:৩৮ পিএম, ১৮ মার্চ ২০২৬ ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ে ২০ বছরের রেকর্ড ভঙ্গের পথে
- ০৮:১৪ পিএম, ১৮ মার্চ ২০২৬ ঈদযাত্রায় বৃষ্টির হানা ২০ কিলোমিটার যানজট
- ০৭:৪৮ পিএম, ১৮ মার্চ ২০২৬ গাজীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে বাস কাউন্টারকে জরিমানা
- ০৭:৪১ পিএম, ১৮ মার্চ ২০২৬ ‘বস হঠাৎ ছুটি দিয়েছেন, মা-বাবার সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছি’
- ০৭:১৩ পিএম, ১৮ মার্চ ২০২৬ নবীনগর-চন্দ্রা মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, শিলাবৃষ্টিতে ভোগান্তি চরমে
- ০৬:১১ পিএম, ১৮ মার্চ ২০২৬ পাটুরিয়া ফেরি-লঞ্চঘাটে বেড়েছে যাত্রীর চাপ
- ০৫:৩৬ পিএম, ১৮ মার্চ ২০২৬ মহাসড়কে গাড়ির চাপ থাকলেও যানচলাচল স্বাভাবিক
- ০৫:১৭ পিএম, ১৮ মার্চ ২০২৬ রাজধানী সুপার মার্কেট: ‘এক জায়গায় পাওয়া যায় সবকিছু’
- ০৪:৪২ পিএম, ১৮ মার্চ ২০২৬ চন্দ্রায় তীব্র যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ
- ০২:৫৭ পিএম, ১৮ মার্চ ২০২৬ সড়ক পরিস্থিতি দেখতে গাজীপুরে প্রতিমন্ত্রী টুকু
- ০১:৫২ পিএম, ১৮ মার্চ ২০২৬ উত্তরে এবার স্বস্তির ঈদযাত্রা
- ০১:৪৮ পিএম, ১৮ মার্চ ২০২৬ যমুনা সেতুতে একদিনে টোল আদায় ৩ কোটি ৩৯ লাখ
- ১২:০৮ পিএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ
- ১১:৫২ এএম, ১৮ মার্চ ২০২৬ বাড়তি ভাড়ার সঙ্গে যানজট, সায়েদাবাদে ঘরমুখো মানুষের ভোগান্তি
- ১১:৪৫ এএম, ১৮ মার্চ ২০২৬ পাটুরিয়া-দৌলতদিয়ায় যাত্রীর চাপ বাড়লেও ভোগান্তি নেই
- ১০:১৬ এএম, ১৮ মার্চ ২০২৬ চাঁদপুরে স্থায়ী টার্মিনাল না থাকায় ঈদযাত্রায় বিড়ম্বনা
- ১০:১৫ এএম, ১৮ মার্চ ২০২৬ ঈদযাত্রার চাপ নেই গাবতলীতে, সহজেই মিলছে টিকিট
- ০৯:৫৯ এএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ফাঁকা, চন্দ্রায় যানবাহনের দীর্ঘ সারি
- ০৯:৪৯ এএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: যাত্রীর চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ০৯:০২ এএম, ১৮ মার্চ ২০২৬ এবারের ঈদযাত্রা স্বস্তির হবে: সেতু প্রতিমন্ত্রী
- ০৮:৩৫ এএম, ১৮ মার্চ ২০২৬ কমলাপুরে কড়াকড়ি: তিন ধাপে যাচাই শেষে প্রবেশের অনুমতি
- ০৮:৩৪ এএম, ১৮ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ট্রেনে উপচেপড়া ভিড়, ছাদেও তিল ধারণের ঠাঁই নেই
- ০৮:২১ এএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৬ হাজার যানবাহন পারাপার
- ০৮:১৯ এএম, ১৮ মার্চ ২০২৬ সাভারে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, দুই কাউন্টারকে জরিমানা
- ১০:০২ পিএম, ১৭ মার্চ ২০২৬ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ১০:০০ পিএম, ১৭ মার্চ ২০২৬ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ০৮:৩০ পিএম, ১৭ মার্চ ২০২৬ দৌলতদিয়ায় যাত্রী-যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- ০৭:৪৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ ফাঁকা পাটুরিয়া ঘাট, গাড়ির অপেক্ষায় ফেরি
- ০৫:৩৯ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট নেই, বাড়তি ভাড়ার অভিযোগ
- ০৪:৩০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে
- ০৪:২৯ পিএম, ১৭ মার্চ ২০২৬ সদরঘাটে যাত্রীর চাপ বাড়ছে, ফ্রি কুলি ও ট্রলি সুবিধায় স্বস্তি
- ০৩:৫৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ মহাসড়ক নিয়ে দ্রুত সুখবর পাবে দক্ষিণাঞ্চলবাসী: সড়কমন্ত্রী
- ০৩:৫৪ পিএম, ১৭ মার্চ ২০২৬ আকাশপথে স্বস্তির ঈদযাত্রা, চাহিদা বেশি সৈয়দপুর-যশোরের টিকিটের
- ০২:১০ পিএম, ১৭ মার্চ ২০২৬ নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থার নির্দেশ প্রতিমন্ত্রীর
- ০১:৫৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রা নিরাপদ রাখতে ৩ স্তরের নিরাপত্তা র্যাবের, মাঠে ৩২ টিম
- ০১:৫৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ ভোগান্তি নেই পাটুরিয়া ফেরিঘাটে, নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ
- ০১:৪০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা, চেকপোস্ট-টহলে র্যাব-পুলিশ
- ০১:১৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ সদরঘাটে যাত্রী নিরাপত্তায় তল্লাশি জোরদার
- ১২:৫৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ ট্রেনে ঈদের ফিরতি যাত্রা: ২৮ মার্চের টিকিট মিলবে বুধবার
- ১২:৪৪ পিএম, ১৭ মার্চ ২০২৬ ‘কত টাকা লাগবে জানতে চেয়েছিলাম, বললো ফ্রি’, অবাক রাইফা
- ১২:৪০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে
- ১২:৩৬ পিএম, ১৭ মার্চ ২০২৬ যানজট নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ
- ১২:৩৩ পিএম, ১৭ মার্চ ২০২৬ নারায়ণগঞ্জে অধিক মূল্যে বাসের টিকিট বিক্রি, জরিমানা
- ১২:২৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ যাত্রীর চাপহীন নির্বিঘ্ন ঈদযাত্রা
- ১২:২১ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে গাজীপুর ছাড়ছেন ঘরমুখী মানুষ
- ১১:২১ এএম, ১৭ মার্চ ২০২৬ ‘ট্রেনের টিকিট পাইনি, তাই বাসে যাচ্ছি’
- ১১:১১ এএম, ১৭ মার্চ ২০২৬ যাত্রী সংকটে বাস, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক
- ১১:১১ এএম, ১৭ মার্চ ২০২৬ ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত, সবাই একই পরিবারের
- ১১:০৩ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রার আরেক নাম ‘মৃত্যুর মিছিল’
- ১০:০৫ এএম, ১৭ মার্চ ২০২৬ অব্যবস্থাপনা আর দখলে বগুড়া শহরে তীব্র যানজট
- ০৯:৩৯ এএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা
- ০৯:২৫ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে নারায়ণগঞ্জ ছাড়ছে মানুষ
- ০৯:১৮ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রা: কমিউটার ট্রেনের টিকিট পেতে দীর্ঘ লাইন
- ০৮:৪৮ এএম, ১৭ মার্চ ২০২৬ কমলাপুরে ঘরমুখো মানুষের স্রোত
- ০৮:২২ এএম, ১৭ মার্চ ২০২৬ যমুনা সেতু দিয়ে একদিনে ৩৫ হাজার গাড়ি পারাপার
- ০৮:২১ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদে বাড়ি ফেরা: বাস-রিকশা-মোটরবাইকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ
- ০৮:১৮ এএম, ১৭ মার্চ ২০২৬ যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, একদিনে টোল ৩ কোটি
- ০৮:০৭ এএম, ১৭ মার্চ ২০২৬ ঝুঁকি জেনেও মোটরসাইকেলে ২০ লাখ পরিবারের ঈদযাত্রা
- ০৮:০৭ এএম, ১৭ মার্চ ২০২৬ যানজটপ্রবণ ২৬০ জায়গা চিহ্নিত করা হয়েছে: সেতুমন্ত্রী
- ০৮:৫৩ পিএম, ১৬ মার্চ ২০২৬ সন্ধ্যার পর দূরপাল্লার বাসে চাপ বেড়েছে, কাউন্টারে ভিড়
- ০৫:৪৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ অফিস শেষে ঢাকা ছাড়ছেন অনেকে, পথে পথে তীব্র যানজট
- ০৫:০৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদযাত্রায় বড় কোনো চ্যালেঞ্জ নেই, সেবা নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়েছে
- ০৪:১৯ পিএম, ১৬ মার্চ ২০২৬ ইউরোপ-আমেরিকা যাত্রায় যুদ্ধের ধাক্কা, ভাড়া বেড়েছে কয়েকগুণ
- ০৪:০১ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদে সদরঘাটে কুলি সেবা ফ্রি, থাকবে ২০০ স্বেচ্ছাসেবক
- ০৩:৪৫ পিএম, ১৬ মার্চ ২০২৬ সদরঘাটে ফ্রি হুইলচেয়ার সেবা, সহজে লঞ্চে উঠতে পেরে খুশি রোকেয়া বেগম
- ০২:২৪ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদে যাত্রীসেবায় প্রস্তুত সদরঘাট, বাড়ি ফিরবেন প্রায় ১০ লাখ মানুষ
- ০১:৫৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ সদরঘাটে হয়রানি বন্ধে বিশেষ উদ্যোগ, ভাড়া কমছে ১০ শতাংশ
- ০১:০৭ পিএম, ১৬ মার্চ ২০২৬ চাপ বেড়েছে যমুনা সেতু মহাসড়কে, একদিনে টোল ২ কোটি ৩৯ লাখ
- ১২:৪০ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ভোগাবে যেসব মহাসড়ক
- ১২:১০ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদ এলে প্রতিবছর চন্দ্রাতে কেন যানজট লেগে থাকে
- ১১:১৩ এএম, ১৬ মার্চ ২০২৬ আজই শুরু হচ্ছে ঈদযাত্রা, যানজট এড়াতে ধাপে ধাপে ছুটি হবে পোশাক কারখানা
- ০৯:৫৬ এএম, ১৬ মার্চ ২০২৬ শ্রীমঙ্গলে তীব্র যানজটে ভোগান্তি, বাইপাস সড়ক নির্মাণের দাবি
- ০৯:৪৬ এএম, ১৬ মার্চ ২০২৬ জানা গেলো সড়কে ঈদযাত্রায় বাস সংকটের কারণ
- ০৮:০৯ পিএম, ১৫ মার্চ ২০২৬ যে কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিবছর যানজট
- ০২:৫৮ পিএম, ১৫ মার্চ ২০২৬ যমুনা সেতুতে একদিনে ২ কোটি ২৭ লাখ টাকা টোল আদায়
- ১০:৪৮ এএম, ১৫ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গলার কাঁটা অটোরিকশা